বিনোদন

Tiyasha Roy: জিমে ফুল অন এনার্জি নিয়ে ওয়ার্কআউট তিয়াসার, শরীর চর্চার দৃশ্য তুমুল ভাইরাল

তিয়াসা রায় টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। গত তিনবছর ধরে জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামার চরিত্রে দর্শকদের মনোরঞ্জন করে গিয়েছেন তিনি। বর্তমানে শেষ হয়েছে ধারাবাহিকটি। ধারাবাহিক শেষ করে ছুটি কাটাতে বেরিয়ে পরেছিলেন তিনি। এরপর জি বাংলার পর্দাতেই ‘রান্নাঘর’এ কয়েকটা দিন বেশ কিছু বিশেষ রান্নার পর্ব নিয়ে হাজির ছিলেন তিয়াসা। তাকে টেলিভিশনের পর্দায় পুনরায় ফিরে পেয়ে খুশি হয়েছিলেন তার অনুরাগীরাও। অভিনেত্রীও সঞ্চালিকা হিসেবে এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন, যা রীতিমতো উপভোগ করেছেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভীষণভাবে অ্যাক্টিভ অভিনেত্রী। প্রায়ই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। নেটদুনিয়ায় তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অভিনয়ের পাশাপাশি ঘুরতে ও শরীরচর্চা করতে পছন্দ করেন তিয়াসা। অবশ্য তার ঝলক তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই দেখা যায়। সম্প্রতি নিজের শরীরচর্চার কিছু দৃশ্য ইনস্টাগ্রামে রিল ভিডিও আকারে শেয়ার করে নিয়েছেন নিজের ভক্তদের সাথে, যা এই মুহূর্তে ভাইরাল।

সম্প্রতি অভিনেত্রী তিয়াসা রায় একটি ইংরেজি গানের সাথে নিজের শরীর চর্চার কিছু দৃশ্য একসাথে জুড়ে রিল ভিডিও আকারে শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা শেয়ার করার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। একেবারে প্রপার ওয়ার্কআউটের ড্রেসে দেখা গিয়েছে তিয়াসাকে। রীতিমতো কসরত করতে দেখা গিয়েছে তাকে।

এই মুহূর্তে কোন ধারাবাহিকে কাজ করছেন না তিনি। বিরতিতে রয়েছেন তিয়াসা। তাই শরীরচর্চা ও ঘোরাফেরায় আপাতত মন মজেছে অভিনেত্রীর। তবে খুব শীঘ্রই সম্ভবত ক্যামেরার সামনে নতুন কোন চরিত্রে হাজির হবেন তিনি, সেই আশাই রাখছেন তার অসংখ্য অনুরাগীরা।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026