বলিউড

বলিউডে খারাপ খবর, মারা গেলেন জনপ্রিয় অভিনেতার বড় ছেলে

ভারতের অভিনয় জগতের অন্যতম নক্ষত্র কাদের খানের জ্যেষ্ঠ সন্তান আব্দুল কুদ্দুসের মৃত্যু হলো আজকে। কানাডায় নিজের বাড়িতেই তার মৃত্যু হলো বলে খবর। জনপ্রিয় বলিউডের ভাইরাল নিউজ দাতা ভাইরাল ভায়ানি আজকে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম একাউন্টে এই খবরটি আমাদের জানিয়েছেন। তবে, এখনও পর্যন্ত কুদ্দুসের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে পারিনি।

কাদের খানের প্রথম পক্ষের সন্তান ছিলেন আব্দুল কুদ্দুস। এর পরেও কাদের খানের আরো একটি বিয়ে আছে। সেই বিয়ে থেকে তার আরো ২টি সন্তান হয়। কিন্তু, কুদ্দুস ছিলেন কাদের খানের সবথেকে প্রীয় সন্তান। তবে, জানিয়ে রাখা ভালো, কাদের খানের মত কুদ্দুস কিন্তু কখনো অভিনয় জগতে পা রাখেননি। তিনি কানাডায় একটি সুরক্ষা দপ্তরে কাজ করতেন।

জীবনের শেষ সময়টা কাদের খান কুদ্দুসের সঙ্গেই কাটিয়েছিলেন। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে কুদ্দুসের কাছেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাদের। কিন্তু কাদেরের মৃত্যুর মাত্র ২ বছরের মাথায় তার ছেলের মৃত্যু কেন হলো সেই নিয়ে ধন্দে অনেকেই।

কাদের খান মানেই আমরা জানি একেবারে ফ্রেশ অভিনয়। আগেকার মুভিতে কাদের খানের কমেডি ছিল নজরকাড়া। তবে শুধু কমেডি রোল না, আমরা কাদের খানকে তার বিভিন্ন সিরিয়াস রোলের জন্যেও জেনে থাকি। বড়ো বড়ো অভিনেতাকে অভিনয়ের দিল থেকে টক্কর দিয়ে দিতে পারতেন এই প্রবীণ অভিনেতা। ২০১৮ সালে তার মৃত্যুতে বলিউডের নক্ষত্র পতন হয়েছিল। আর এবারে কাদের খানের মৃত্যুর মাত্র ২ বছরের মাথায় তার প্রিয় ছেলে আব্দুল কুদ্দুসের মৃত্যুতে অবাক সকলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026