রাজ্য

‘তৃণমূল ৯০ শতাংশ ভোট নিয়ে জিতবে’, নন্দীগ্রাম থেকে মন্তব্য আত্মবিশ্বাসী মমতার

একুশের বাংলা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে আজ মমতা বনাম শুভেন্দু মহাযুদ্ধ প্রসঙ্গ নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। গতকাল থেকেই নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রকে রীতিমতো সিল করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। স্থলপথে নাকা চেকিং এবং আকাশপথে হেলিকপ্টার ও ড্রোন দিয়ে নজরদারি চলছে। এছাড়া কেন্দ্রীয় বাহিনী এলাকায় এলাকায় রুট মার্চ করছে। কিন্তু এর মাঝেও আজ দুপুরে তৃণমূল পার্টির মমতা বন্দ্যোপাধ্যায় বয়ালের একটি ভোটকেন্দ্রে গিয়ে উপস্থিত হলে সেখানে বিজেপি সমর্থকরা তাকে ঘিরে ধরে। এমনকি তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব সংঘর্ষের আবহ তৈরি করে। মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভোট কেন্দ্রের ভেতরে প্রায় দু’ঘণ্টা আটকে থাকেন। পরে অবশ্য বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই ভোটকেন্দ্র থেকে নিরাপদ স্থানে নিয়ে যায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভোটকেন্দ্র থেকে বেরিয়ে বলেছেন, “আমি আমার জেতা নিয়ে চিন্তিত নয়। মা-মাটি-মানুষের আশীর্বাদে নন্দীগ্রামে জিতবো আমি। কিন্তু নন্দীগ্রামে গণতন্ত্র যেমনভাবে ধ্বংস হচ্ছে তা নিয়ে আমি বেশ চিন্তিত।” এছাড়াও তিনি অভিযোগ জানিয়েছে, “উত্তরপ্রদেশ ও বিহার থেকে লোক এসে নন্দীগ্রামে কাল রাত থেকে সন্ত্রাস ছড়িয়েছে। ওরা কেউ বাংলায় কথা বলতে পারে না। ওরা সব হিন্দি ভাষায় কথা বলছিল।”

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভোট কেন্দ্র থেকে বেরিয়ে যাবার পর বিজেপি প্রার্থীর শুভেন্দু অধিকারী সেখানে আসেন। আর সেখান থেকে তিনি জানিয়েছেন, “মমতা হেরে গেছে। ওনার আসার আগেই ৮০ শতাংশ ভোট পড়ে গেছে। নন্দীগ্রামে মমতা জিতবে না।” অবশ্য পাল্টা মমতাও বেশ আত্মবিশ্বাসের সাথে বলেছেন, “তৃণমূল নন্দীগ্রামে ৯০ শতাংশ আসন নিয়ে জিতবে।” এটাকথায় মমতা শুভেন্দুর মহাযুদ্ধে আজ সরগরম হয়েছিল গোটা বঙ্গ রাজনীতি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026