“উনি তো ব্যবসায়ী মানুষ। পয়সা নিয়ে কারবার ওনার। পয়সার বিনিময়ে কারবার করেন উনি। আমরা তো ব্যবসায়ী নই। আমরা কাজ করি দেশের জন্য। ব্যবসায়ীর সাথে আমাদের চ্যালেঞ্জ কিসের? আমরা তাই চ্যালেঞ্জ গ্রহণ করছিনা। আর চ্যালেঞ্জ জানাচ্ছিও না।ব্যবসায়ীকে দিয়ে কাজ করানোটা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরন। আমাদের ধরন আলাদা। আমরা কাজ করি মানুষকে নিয়ে।” বাংলার বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জের বিষয়ে এইদিন এমনটাই বলেছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে চরমে পৌঁছেছে পিকে এবং বিজেপির বাকযুদ্ধ। অমিত শাহের বাংলা সফরের পরই বিজেপিকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে দিতে দেখা গিয়েছে তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে। এইদিন তিনি বলেন, বাংলার নির্বাচনে দুই অংক পেরতেও হিমশিম খেতে হবে পদ্ম শিবিরকে। এবার তার সেই চ্যালেঞ্জের পালটা দিলেন বিজেপির সর্বভারতীয় সচিব অরবিন্দ মেনন।
তৃণমূল সরকারকে উৎখাতের শপথ নিয়ে দুই দিনের বাংলা সফরে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তারপর সোমবার টুইট করে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। এইদিন তিনি লেখেন,”একুশে বাংলার নির্বাচনে দুই অঙ্কের পেরতে যথেষ্ট কষ্ট করতে হবে গেরুয়া শিবিরকে। এরপরই বিশেষ দ্রষ্টব্য দিয়ে তিনি নিচে লেখেন, যদি এর চেয়ে ভালো ফল করতে পারে, তাহলে তিনি ছেড়ে দেবেন কাজ। তার এই টুইটেরই এইবর পালটা দিলেন অরবিন্দ মেনন। কটাক্ষের সুরে তিনি বলেন,”অন্যের অনুমানের ভিত্তিতে চলেনা বিজেপি। দল নিজেরাই তা তৈরি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করে দিয়েছেন দিদিকে আইসোলেশনে চলে যাবেন। আর বাংলায় ২০০ টি আসন জিতবে গেরুয়া শিবির।” নিচে পিকের বক্তব্য টেনেই খোঁচা দিয়ে বলেছেন,”আপনার বিদায়ের জন্য আগাম শুভেচ্ছা রইল আপনাদের।” প্রশান্ত কিশোরের হুঙ্কারকে যে বিজেপি বিন্দুমাত্র বিচলিত নয়, সেটাই এইদিন স্পষ্ট বুঝিয়ে দিলেন অরবিন্দ মেনন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…