বাংলায় দল পরিচালনার দিকে এইবার হস্তক্ষেপ করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমটাই শোনা যাচ্ছিল দিলীপ ঘোষ এবং মুকুল-কৈলাসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের পর থেকে। কিছুদিন আগের রিপোর্টে জানা গিয়েছিল যে, কৈলাসকে বাংলা ছেড়ে নিজের রাজ্য মধ্যপ্রদেশ পর্যবেক্ষণের দায়িত্ব দিতে চলেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু শেষে হচ্ছেনা কিছুই। বিজেপি সূত্রে খবর, বাংলা পর্যবেক্ষণের কাজেই রাখা হবে কৈলাস বিজয়বর্গীয়কে। তবে তিনি একা নন। তার সাথে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন অরবিন্দ মেনন এবং অমিত মালভিয়া।
এইদিন গেরুয়া শিবিরের সভাপতি জেপি নাড্ডা নিজে জানিয়েছেন এই কথা। তিনি বলেন যে, বাংলা পর্যবেক্ষণের দায়িত্ব থাকছে কৈলাস বিজয়বর্গীয় এর ওপরেই। তবে বিশেষ নজর দেওয়া হবে অন্দরমহলের গোষ্ঠীকন্দোলের ওপরে। বিধানসভা নির্বাচনের আগে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেনা গেরুয়া শিবির। নির্বাচনের আগে কোনও ভাবেই যাতে দলের দিক ভ্রষ্ট না হয় সেই বিষয়ে নজর রাখবেন স্বয়ং অমিত শাহ এবং জেপি নাড্ডা।
সম্প্রতি রাজ্যে বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। তারপরেই রাজ্য বিজেপিতে মুকুল রায়ের ভূমিকা নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। অনেকেই মনে করেছিলেন যে, রাজ্যে পর্যবেক্ষণের ভার চলে যাবে বিজয়বর্গীয়র ওপর দিয়েও। কিন্তু না, তা হবেনা বলে এইদিন জানিয়ে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় দলের পর্যবেক্ষক হয়ে থাকবেন কৈলাস ই। ২১ এর বিধানসভা ভোটকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। তাদের সমর্থনের যে বাতাবরণ তৈরি হয়েছে তা কোনও ভাবেই হারাতে চান না তারা। সেই জন্যই বাংলা বিজেপিতে হস্তক্ষেপ করতে বাধ্য হল কেন্দ্রীয় নেতৃত্ব বলে দাবি বিশেষজ্ঞদের।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…