ছেলের সঙ্গে মায়ের প্রথম আলোর উৎসব। উমার আগমনেও মা-ছেলে একসঙ্গে সেলিব্রেট করেন পুজোর পাঁচটা দিন। এবারে এসেছে আলোর উৎসব দীপাবলি। শুভশ্রী তাঁর সমস্ত বাড়ি আলোর মালায় সাজিয়ে তুলেছেন। এইবছর ছেলে ইউভানের সঙ্গে প্রথম দীপাবলির উৎসব সেলিব্রেট করবেন নতুন মা। তাই স্বাভাবিকভাবেই সুপার এক্সাইটেড রাজশ্রী।
শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে একেবারে ঘরোয়া লুকে দেখা গিয়েছে। চোখে চমকাচ্ছে আলোর তারা। একেবারে মেক আপ ছাড়া বেশে ধরা দিয়েছেন রাজ ঘরণী। তিনি নিজেই তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাঁর অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে সেজে উঠেছে খুদে ইউভানও। দুর্গা পুজোয় তাঁর গায়ে উঠেছিলো সাদা পাঞ্জাবী। এবার দেখার পালা আলোর উৎসবে কেমন সাজবেন ইউভান।
রাজ ঘরণী ক্যামেরার সামনে যতই নিজেকে পরিপাটি করে রাখুন না কেন, নিজের চেনা ঘরে একদম সাধারণ মেয়ের বেশেই থাকেন। এই মাতৃত্বকালীন ছুটি বেজায় উপভোগ করছেন অভিনেত্রী। কখনো ছেলের সঙ্গে খেলছেন তো কখনো রাজের সঙ্গে হালকা রোম্যান্সে ধরা দিয়েছেন তো কখনো পরিবারের সঙ্গে হুল্লোড়ে মেতেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…