রাজ্য

তৃণমূল সাংসদ অভিষেকের ঘনিষ্ঠের সিবিআই, শাসক শিবিরকে কটাক্ষ করলেন কৈলাস

বছর শেষের দিনে কয়লা এবং গরুপাচার কাণ্ডে বাংলায় সক্রিয় সিবিআই। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। হানা দেওয়া হয়েছে শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিনয় মিশ্রর বাড়িতে। সেই প্রসঙ্গে এইবার তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় (kailash Vijayvargiya)।

এইদিন টুইট করে তিনি লেখেন, একজন পাওয়ার ব্রোকার বিনয় মিশ্রর বাড়তে সিবিআই তল্লাশি চালিয়েছে। তারপরেই জরুরী বৈঠক করতে শুরু করেছেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরা। ঘটনার পরে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোদের মাঝে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। রাজ্যে এটাই এখন প্রধান আলোচনার বিষয়।

প্রসঙ্গত উল্লেখ্য, কয়লাপাচার এবং গরু পাচার এই দুই মামলায় কিছুদিন আগে সিবিআই তৎপরতা নজরে এসেছে। এইদিন বাংলার তিন স্থানে হানা দেয় গোয়েন্দারা। বাংলার তিন জায়গায় তল্লাশি চালায় সিবিআইয়েরা। সম্প্রতি জানা গিয়েছে যে, গরু পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banerjee) ঘনিষ্ঠ বিনয় মিশ্রর বাড়িতেও সিবিআই চালিয়েছে তল্লাশি। সূত্রের খবর, বিনয় মিশ্র ছিলেন না বাড়িতে। সেই কারণে তার বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিশ।

অন্যদিকে, বেআইনি কয়লা পাচার চক্রে ইতিমধ্যে অনেকের নাম শুরু করেছে উঠে আসতে। বৃহস্পতিবার তথা আজ কোন্নগরের কানাইপুর এলাকায় সিবিআই হানা দেয় লালা ঘনিষ্ঠ অমিত সিং এবং নীরজ সিন এর বাড়িতে। সূত্র হতে জানা গিয়েছে যে কয়লা পাচার কাণ্ডেই হানা দিয়েছেন গোয়েন্দারা। বাড়ির আগেও ইডি এই বাড়িতে হানা দিয়েছিল। আজ আবার হানা দেয় সিবিআই। তবে বাড়িতে দুই ভাই নেই বলে জানা গিয়েছে সূত্র হতে। তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালায় সিবিআই এর পাঁচজনের প্রতিনিধি দল। সিবিআই তল্লাশি আবহে কৈলাসের এর টুইট খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। নভেম্বরের শেষে সপ্তাহে কয়লা কাণ্ডে পশ্চিমবঙ্গে সহ আরও কয়েকটি রাজ্যের অন্তত ৪০ টি স্থানে তল্লাশি চালায় সিবিআই কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026