বিতর্কও পিছু ছাড়ল না অভিনেত্রী কিয়ারা আডবানির। সদ্য সাফল্যের মুখ দেখে একটু গুছিয়ে কাজ করতে যেই না উদ্যত হয়েছেন এই অভিনেত্রী। যদিও বলিউডের দোলাচলে বিতর্ক ও সমস্যায় জড়িয়ে পড়া কোনো নতুন বিষয় নয়। বক্সঅফিসে সফল কবীর সিং গার্ল পড়লেন এক নতুন ফ্যাসাদে।
নেটফ্লিক্সের একটি ওয়েব শো তে কাজ করার দৌলতে তার নতুন একটি লুক প্রকাশিত হয় সোশ্যাল মিডিয়ায়, আর সেই জাগয়াতেই নেটিজেনদের তুমুল আপত্তি। কিয়ারার উন্মুক্ত দ্বিবক্ষবিভাজিকার মাঝে লেখা রয়েছে কবিগুরুর গানের লাইন ‘একলা চলো রে’ যা নিয়ে আপত্তি উঠছে নেটদুনিয়ায়। ইউজাররা এই ঘটনাকে অত্যন্ত আপত্তিকর বলে চিহ্নিত করেছেন।
আরও পড়ুন : করোনা আতঙ্কে পিছিয়ে গেল ‘সূর্যবংশী’ সিনেমার মুক্তির তারিখ
বেশ কিছুদিন আগেই দোলের বসন্তোৎসবে রবীন্দ্রভারতীর প্রাঙ্গনে ঘটে যাওয়া সাদৃশ্যমূলক ঘটনাতে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা; যেহেতু ছাত্রছাত্রীরা কবিগানকে বিকৃত করে লিখেছিলেন নিজেদের বুকে ও পিঠে। পরবর্তীকালে অবশ্য দোষীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের সমঝোতায় সবটুকু আয়ত্তে আসে।
এই ঘটনার আঁচ নিভতে না নিভতেই আবারো স্ফুলিঙ্গসহ জ্বলে উঠল রোষের আগুন। একের পর এক তির্যক মন্তব্যের তীর আসতে থাকে কিয়ারার দিকে, ফলে সিরিজ নিয়ে স্থায়ীভাবে বিশেষ কিছু বলা সম্ভবপর নয়। ছবিটির বিরুদ্ধে জনমত বিরাট আকার ধারন করায় সেটি তৎক্ষনাৎ সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করা হয়। এই নিয়ে বারংবার রবি ঠাকুরের অবমাননা বক্তব্যটিই পেশ করছেন বুদ্ধিজীবীরা। এই রবিবিভ্রাট কী চলতেই থাকবে পরবর্তী সময়ে, আপনার কী মনে হয়?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…