বলিউড এবং বলিউডের অন্দরের খবর নিয়ে প্রায় আলোচনা চলে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সকল অনুরাগী নিজেদের প্রিয় তারকাদের খোঁজখবর নিয়ে থাকেন। বলিউডের প্রায় সকল তারকাদের ফ্যান ফলোইং কম নেই। তবে বর্তমানে বলিউডের পাশাপাশি গোটা দেশের মাঝে জনপ্রিয়তা পাচ্ছেন দক্ষিণী সিনেমার তারকারা। মোটামুটি সকলেই দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের নামটা শুনেছেন। তাঁর একাধিক হিট ফিল্ম ভোলার মত নয়। সম্প্রতি কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে চলেছেন কাজল আগারওয়াল।
সোশ্যাল মিডিয়ার জল্পনা উস্কে দিয়ে অভিনেত্রীর স্বামী গৌতম কিচলু নতুন বছরের শুরুর দিকেই কাজলের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন দিয়ে লিখেছিলেন, “আমরা তোমার দিকে তাকিয়ে রয়েছি ২০২২”। সেইসাথে তিনি এক অন্তঃসত্ত্বা মহিলার ইমোজি জুড়ে দেন। সরাসরি না বললেও এই ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর, কারোর আর বুঝতে বাকি ছিল না যে তাঁদের প্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল অন্তঃসত্ত্বা। তবে সাসপেন্সের চোরাবালি থেকেই গিয়েছিল তখন।
তবে অতিসম্প্রতি অভিনেত্রী নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে এনেছেন। এই ছবিতে দেখা গিয়েছে, বেশ কিছুটা ওজন বেড়েছে কাজলের। মুখ ফুলে গিয়ে মাতৃত্বকালীন ছাপ স্পষ্ট। অভিনেত্রী একটি লাল রঙের শাড়ি এবং ভারী গয়না পরে ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। বলা বাহুল্য, ছবি পোস্ট করার পর চোখের পলকে তা ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। ফ্যানেরা লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দিয়েছেন এবং অনেকেই তো স্বীকার করেছেন যে কাজলের এমন ‘কাতিল’ লুকে বোল্ড আউট হয়েছেন তাঁরা।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালের ৩০ অক্টোবর অভিনেত্রী কাজল আগারওয়াল মুম্বাইয়ের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন। ওই সময় করোনার বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে খুব একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়নি। নিজের পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হাতেগোনা কিছু অতিথি নিয়ে তাঁদের বিয়ে হয়। আর তার এক বছরের মধ্যেই অন্তঃসত্ত্বা হলেন অভিনেত্রী।
Kansas City Chiefs quarterback Patrick Mahomes and his wife, Brittany Mahomes, pulled out all the…
Before his arrest last week, Andrew Mountbatten-Windsor — formerly the Duke of York — reportedly…
Oscar‑nominated production designer Hannah Beachler has spoken out about the controversy at the 2026 BAFTA…
Kaley Cuoco’s limited series Vanished wrapped with a shocking finale that defied expectations. Cuoco’s character,…
TikTok‑famous couple Campbell “Pookie” Puckett and her husband Jett Puckett are expanding their family once…
Karl Urban, who plays Billy Butcher in Prime Video’s The Boys, has teased that the…