বর্তমানে আফগানিস্তান দল বাংলাদেশ সফরে ব্যস্ত রয়েছে। বর্তমানে তারা বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলছে। গতকাল ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। আর সেই ম্যাচেই অনন্য দৃষ্টি স্থাপন করলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। আফগানিস্তানের ইনিংসের ১৭তম ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। তৃতীয় বলে নাজিবুল্লাহ জর্ডন শট মারেন এবং সেই বল নন-স্ট্রাইকার এন্ডে গিয়ে স্টাম্পে লেগে যায়। সেই সময়ে ক্রিজের বাইরেই দাঁড়িয়েছিলেন রহমত শাহ। দেখে মনে হচ্ছিল, সাকিবের হাতে বল লেগে স্টাম্প ভেঙে গিয়েছে। তৃতীয় আম্পায়রও সে রকমটাই মনে করে আউট দিয়ে দেন রহমত শাহকে। কিন্তু তাঁকে ফের ক্রিজে ফিরিয়ে আনেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।
বল সাকিব আল হাসানের হাতের মধ্য দিয়ে গিয়ে স্ট্যাম্পে লাগলেও সাকিব আল হাসানের মনে হয়েছিল বল তার হাত স্পর্শ করেনি। প্রথমে উত্তেজনাবশত রান আউটের আবেদন করলেও শেষে তিনি নিজের আবেদন ফিরিয়ে নেন। তৃতীয় আম্পায়ার যখন তার সিদ্ধান্ত নেওয়ার জন্য বারবার রিপ্লে তখন সাকিব-আল-হাসান তাদের অধিনায়ক তামিম ইকবালের সাথে এই প্রসঙ্গে কথা বলছিলেন। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তবে সাকিব আল হাসান তার সিদ্ধান্তে অটল থাকেন এবং রহমত শাহকে আবার ব্যাটিং করার জন্য ক্রিজে ফিরিয়ে নিয়ে আসেন।
ক্রিকেট ইতিহাসের প্রতি পাতা উল্টালে একের পর এক লজ্জাজনক ঘটনা প্রমাণ মিলবে আজ। মেসেজের জন্য অকল্পনীয়ভাবে নিচে নামতে দেখা গেছে পৃথিবীর বিভিন্ন ক্রিকেটারকে। সেই ভিড়ে শাকিব আল হাসান নিজেকে অনন্ত উচ্চতায় স্থাপন করলেন। রান আউট হওয়া ক্রিকেটারকে ক্রিজে ফিরিয়ে নিয়ে এলেও ম্যাচে জয় পেতে কোন রকম অসুবিধা হয়নি বাংলাদেশের জন্য। ৮৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতে ইতিমধ্যে ২-০ ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…