রোহনপ্রীতকে বিয়ের জন্য শর্ত দিয়েছিলেন নেহা কক্কর, স্বামীর এক উত্তরে সম্পর্ক শেষ

গতবছর বলিউডের একঝাঁক তারকা হইচই করে সাত পাকে বাঁধা পড়েছেন। তাঁদের মধ্যেই অন্যতম নেহা কক্করের নাম। গত বছর অক্টোবর মাসে হঠাৎ করেই উঠতি পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্যতম জনপ্রিয় বলি গায়িকা নেহা কক্কর। এই বিয়ে নিয়ে কম হইচই হয়নি সোশ্যাল মিডিয়াতে। আর বিয়ের পরও এই মিষ্টি জুটির ভালোবাসার বিভিন্ন কিউট মুহূর্তের ছবি বা ভিডিও রাজ করে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। তবে সম্প্রতি এক জনপ্রিয় টেলিভিশন শো তে গিয়ে নিজের বিয়ের সম্বন্ধে এক রহস্য ফাঁস করেছেন নেহা।

সোনি টিভি চ্যানেলে সম্প্রচারিত “দ্য কপিল শর্মা শো” ব্যাপক জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই শোয়ের টিআরপি শীর্ষে রয়েছে। কপিল শর্মা এবং অন্যান্যদের তুখোড় কৌতুক অভিনয় এই শোয়ের প্রাণ। এই জনপ্রিয় “দ্য কপিল শর্মা শো” তে মাঝে মাঝেই বিভিন্ন নতুন সিনেমার প্রমোশনের জন্য অভিনেতা অভিনেত্রীরা আসেন। এমন কোনো সেলিব্রিটি নেই যারা এই শোতে আসেননি। এই শোতে এসে অনেকেই নিজেদের ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তের গল্প অনুরাগীদের সাথে শেয়ার করেন। সম্প্রীতি এতেই গিয়েছিলেন নেহা এবং তার স্বামী রোহনপ্রীত। কালো সবুজ পোশাকে এদিন ম্যাচিং করে সেজেছিলেন এই নতুন দম্পতি।

সেই শোতেই নেহা কক্কর জানান যে রোহনপ্রীত শুরুতে বিয়ের জন্য রাজি ছিলেন না। কারণ মাত্র ২৫ বছর বয়সে বিয়ের বন্ধনে বাধার কোন ইচ্ছা ছিল না তার। কিন্তু সেই সময় ৩৩ বছর বয়সে দাঁড়িয়ে নেহার প্রেম করার সময় ছিল না। সে একেবারে বিয়ে করার জন্য পাত্র খুঁজছিলেন। রোহনপ্রীত প্রপোজ করলে তিনি জানিয়ে দেন যে প্রেম না করে সরাসরি বিয়ে করবেন তিনি। এই সময় আর কিছুদিন রোহনের সাথে কথা হয়নি নেহার। কিন্তু হঠাৎই একদিন মদ্যপ অবস্থায় রোহনপ্রীত নেহাকে ফোন করে বিয়ের প্রস্তাব জানায়।

নেহা প্রথমে ব্যাপারটি সিরিয়াসলি না নিলেও পরের দিন এসে রোহনপ্রীত আবারও নেহাকে বিয়ে করবেন বলে প্রস্তাব দেন। ব্যাস আর কি। তারপর তো ধুমধাম করে বিয়ের পর্ব সেরে ফেলেন রোহন নেহা। প্রসঙ্গত উল্লেখ্য, আগস্ট মাসে ‘নেহু দ্য বিহা’ মিউজিক ভিডিওর শুটিং এর সময় দেখা হয় এই জুটির। ভিডিও শুট করতে করতে এখন একে অপরের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে রোহন নেহা। বিয়ের এতদিন পরও তাঁদের ছবি দেখলে মনে হয় তারা যেন নবদম্পতি জুটি।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026