শাহরুখের সাথে নাচার সময় পড়ে গিয়ে গর্ভপাত হয়েছিল কাজলের, রেগে সকলের সামনে কাজলকে চড় মেরেছিলেন অজয়

বলি গ্ল্যামার ওয়ার্ল্ডে বেশ জনপ্রিয় জুটি হলেন অজয় দেবগন এবং কাজল। তাঁদের মিষ্টি সম্পর্কের চর্চা সর্বদাই চলে ইন্টারনেট মহলে। অনেকে তো আবার বলিউডের এই জুটিকে ‘পাওয়ার কাপেল’ নাম দিয়েছেন। যতই ইন্টারনেট দুনিয়াতে শাহরুখ কাজলের সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ হোক না কেন, রিয়েল ওয়ার্ল্ডে অজয় কাজলের জুটি সুপারহিট। তবে এই মিষ্টি সম্পর্কের মধ্যেও রয়েছে বিভিন্ন দাম্পত্য বিবাদের ঘটনা। জানা যায়, বদমেজাজি অজয়ের জন্য একবার দাম্পত্য সম্পর্কে ব্যাপক সমস্যা সৃষ্টি হয়েছিল ওই বলি জুটির মধ্যে। আর তাই নিয়েই আজকের এই প্রতিবেদন।

মোটামুটি সকলেই জানেন বর্তমানে অজয় দেবগন এবং কাজলের দুই সন্তান রয়েছে। তাঁরা হলেন যুগ এবং নাইসা। তবে অনেকেই হয়তো জানেন না যে যুগ এবং নাইসার জন্মের আগে দুবার গর্ভপাত হয়েছিল কাজলের। আর এমন ঘটনার জন্য স্বামী অজয় দেবগন দোষারোপ করেছিল কাজলকে। আর এই কথা বললেই মনে পড়ে যায় ২০০১ সালের একটি ঘটনা। শুটিং সেট এর মাঝে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করার জন্য কাজলকে কষিয়ে চড় মেরেছিলেন অজয় দেবগন। কিন্তু কেন এমনটা করেছিলেন তিনি?

জানা যায়, কাজল অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী অজয় দেবগন স্ত্রীকে অভিনয় করতে বারণ করেছিলেন। কিন্তু স্বামীর কথা না শুনেই করণ জোহরের সিনেমা “কাভি খুশি কাভি গাম” করতে শুরু করেন কাজল। এরপর শাহরুখ খানের সাথে “ইয়ে লারকা হায় আল্লাহ” গানের শুটিং এর সময় হঠাৎ করেই মাথা ঘুরে নাচের মহড়া থেকে পড়ে যান কাজল। সেই খবর পেয়ে তৎক্ষণাৎ সেটে পৌঁছে যান অজয় দেবগন। প্রথমেই তিনি সকলের সামনে কাজলকে চড় মারেন। এরপর অবশ্য তিনি পরিচালক করণ জোহারের ওপরেও রাগ দেখান অন্তঃসত্ত্বা মহিলাকে নাচ করানোর জন্য।

পরে অবশ্য কাজলকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে দ্বিতীয়বারের জন্য গর্ভপাত হয় কাজলের। জানা যায় তখন অজয় দেবগন এবং কাজলের মধ্যে সম্পর্ক একদমই ভাল ছিলনা। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে কাজল বলেছিলেন, “কাভি খুশি কাভি গাম খুবই হিট হয়েছিল। কিন্তু সেই সময় ছবির সাফল্যের একটুও আনন্দ করতে পারিনি। প্রথম সন্তানকে হারিয়ে ছিলাম সেই বার। অজয় এবং আমার জন্য সময়টা খুব কঠিন ছিল। কিন্তু এখন আমাদের পরিবার সম্পূর্ণ”।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026