বাংলা সিরিয়াল

দাদাগিরির মঞ্চেই পায়েলের সাথে জমিয়ে নাচ দাদার, ভিডিও ভাইরাল হতেই মন্তব্যের ঝড়

‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ এবার খুব শীঘ্রই শেষ হতে চলেছে। তার জায়গায় শুরু হতে চলেছে সারেগামাপা। ইতিমধ্যেই সারেগামাপার অডিশন শুরু হয়ে গিয়েছে। এবারের দাদাগিরির ট্যাগলাইন ছিল, দাদাগিরি সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়। এই দাদাগিরির প্রতি এপিসোডে থাকে নতুন নতুন চমক। পাশাপাশি রয়েছে দাদার মজার মজার কথা। তারকা থেকে সাধারণ যারাই এই মঞ্চে খেলতে আসেন দাদাকে সামনে পেয়ে কেউই প্রশ্ন করতে ছাড়েন না। তবে একের পর এক প্রশ্নের বুদ্ধিদীপ্ত ও মজার উত্তর দিয়ে যান দাদা, যা প্রতিমুহূর্তে মুগ্ধ করে সকলকে। দাদাগিরির মঞ্চের একাধিক ঝলক প্রায়ই ভাইরাল হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ার পাতায়। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের সাথে দাদাগিরির মঞ্চেই তারই অভিনীত ছবি ‘বোঝেনা সে বোঝেনা’র অন্যতম জনপ্রিয় গান ‘সাজনা’র সাথে পারফর্ম করতে দেখা গিয়েছে স্বয়ং দাদাকে। এই গানের সাথে নাচার সময় অভিনেত্রীর পরনে ছিল বেগুনি রঙের ডিজাইনার শাড়ি। পাশাপাশি দাদা সাদা শার্টের সাথে পরেছিলেন নীল রঙের ব্লেজার ও প্যান্ট। খেলার ফাঁকেই দাদাগিরির মঞ্চে অভিনেত্রীর অনুরোধেই তার সাথে গানের তালে পা মিলিয়ে ছিলেন দাদা। সম্প্রতি সেই ভিডিওই ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। ইনস্টাগ্রামের একটি পেজের মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওটি।

এই ভিডিওটি দেখার পর থেকেই চুপ করে থাকতে পারেননি নেটনাগরিকদের একাংশ, অধিকাংশই প্রশংসায় ভরিয়েছেন। কেউ কেউ মজার মজার মন্তব্যও করেছেন। একজন নেটিজেন মজার ছলেই দাদাকে বাড়ি যাওয়ার কথা বলেছেন। পাশাপাশি বলেছেন, তিনি এবার বাড়ি না গেলে ডোনা ম্যাডাম ঝাঁটা নিয়ে আসবেন। উল্লেখ্য, দাদাগিরির মঞ্চে ডোনা গাঙ্গুলীকে নিয়ে প্রায়ই মজার মজার কথা বলে থাকেন দাদা নিজেই, যা শুনে বেশ উপভোগ করেন সকলে। বর্তমানে দাদাগিরির মঞ্চে প্রতিযোগীদের অনুরোধে একাধিকবার বিভিন্ন গানের তালে তাল মেলাতে দেখা যায় দাদাকে। সম্প্রতি এই গানের সূত্র ধরেই আবারো চর্চায় বাংলার মহারাজ।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026