প্রিয়জনকে হারালেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শোকবার্তা প্রকাশ অভিনেত্রীর

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঋতুপর্ণা সেনগুপ্ত। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনো পর্যন্ত নিজের দাপট ইন্ডাস্ট্রিতে ধরে রেখেছেন অভিনেত্রী। বাংলার পাশাপাশি হিন্দি ইন্ডাস্ট্রিতেও একাধিক কাজ করে ফেলেছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী নিজের একটি পোষ্টের জন্যই আবারো শিরোনামে উঠে এলেন।

খুব সম্প্রতি নিজের ছোটবেলাকার বন্ধু ইন্দুমতিকে হারিয়েছেন অভিনেত্রী। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। নিজেদের ছোটবেলাকার একটি ছবি ও বর্তমানের একটি ছবি শেয়ার করে তার প্রতি শোকবার্তা প্রকাশ করেছেন অভিনেত্রী। অভিনেত্রীর সেই পোষ্টটি এখন ভাইরাল নেটদুনিয়ায়। নেটিজেনদের অনেকেই অভিনেত্রীর এই পোস্টে তার বন্ধুর জন্য শোকবার্তা জ্ঞাপন করেছেন।

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ক্যান্সারের কারণে নিজের ছোটবেলাকার বন্ধু ইন্দুমতিকে হারিয়েছেন অভিনেত্রী। এই পরিস্থিতিতে নিজের বন্ধুর আত্মার শান্তি কামনা করে নিজের মনখারাপের কথা জানিয়েছেন সকলকে। ছবির মাধ্যমে নিজেদের ছোটবেলার স্মৃতি রোমন্থন করেছেন অভিনেত্রী। স্মৃতির পাতায় তাঁকে মনে রাখার কথাও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, অভিনেত্রীর শেয়ার করা এই ছবি দেখেই বোঝা যাচ্ছে ছবিটি অনেকদিন আগেকার।

কয়েকদিন আগেই একটি নামি বিমান সংস্থার সাথে বচসায় জড়িয়ে শিরোনামে উঠে এসেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন বোর্ডিং টাইমের থেকে কিছুটা দেরিতে এয়ারপোর্টে পৌঁছেছিলেন তিনি। আর সেইজন্যই অভিনেত্রীকে এদিন বিমানে উঠতে দেওয়া হয়নি। বাকবিতন্ডা ও কান্নাকাটির পরেও অভিনেত্রী পৌঁছাতে পারেননি নিজের গন্তব্যে। এই ঘটনা কয়েকদিন আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়, যা নিয়ে চর্চা হয়েছিল ভালোই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026