টলিউডে যেমন মল্লিক বাড়ির দুর্গাপুজো ঐতিহ্যময়, তেমনই বলিউডে মুখার্জি পরিবারের দুর্গাপুজো সমান ঐতিহ্যময়। এবছর এই দুই বাড়ির উৎসবে ভাঁটা পড়েছে। মুম্বইয়ের মুখার্জি পরিবারের দুর্গাপুজোর অনুষ্ঠানে সামিল হচ্ছেন না কাজল ও তাঁর পরিবার। মুম্বইয়ের মুখার্জি পরিবার বলতে কাজল, রানি মুখার্জিদের বাড়ির পুজো। প্রত্যেকবারই দুর্গাপুজো উলক্ষক্ষে একত্রিত হয় গোটা মুখার্জি পরিবার। কিন্তু এই বছরের গল্প খানিকটা আলাদা হবে। কিছুদিন আগেই দেবগন পরিবারে নেমে আসে শোকের ছায়া। ভাই অনিল দেবগনের মৃত্যুতে ভেঙে পড়েন অজয় দেবগন। প্রিয়জনের মৃত্যুতে ভেঙ্গে যান অজয়। তাই এইবছর উৎসবে সামিল হবেন না কাজল ও অজয়।
গত ৫ অক্টোবর রাতে মৃত্যু হয় অনিল দেবগনের। মাত্র ৪৫-এই চলে যান তিনি। রাজু চাচা, ব্ল্যাকমেল-সহ বেশ কয়েকটি সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন অনিল দেবগন। এছাড়াও, সন অফ সর্দার-এ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেন অনিল দেবগন।
প্রতিবছর, উতসবের সময় মা মেয়ে একইসঙ্গে সময় কাটান। পরিবারের সকলের সঙ্গে এক উৎসবে মেতে ওঠে এই মুখার্জি পরিবার। কাজল নিজেও তাঁর ইন্সটাগ্রামে বহু ছবি ভিডিও শেয়ার করেন।
কিন্তু এবারের পুজোতে দেখা যাবে না কাজলের হাসি মাখা মুখ। এমনিতেই করোনা আবহয়ে সংক্ষেপে হবে এই উৎসব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…