এবার জি বাংলার ‘কৃষ্ণকলি’ সিরিয়ালে নতুন মোড়। শ্যামার অনুপস্থিতিতে যে আম্রপালী নিখিলকে বিয়ে করে শ্যামার সংসার সামলেছিলো,এখন সে শ্যামার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চলেছে। নিখিল চেয়েছিল,আম্রপালী বাড়ি থেকে চলে যাক।কিন্তু শ্যামা,নিখিলকে বোঝায় যে,আম্রপালী বাড়ি থেকে চলে গেলে এটা আম্রপালীর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন হবে।কিন্তু আম্রপালীর মানসিকতা বুঝতে পারে না শ্যামা। আম্রপালী শ্যামার ঘরে গিয়ে তার জলে ওষুধ মিশিয়ে দেয়।শ্যামা নিজের অজান্তে ওই ওষুধ মেশানো জল খেয়ে মাথা ঘুরে পড়ে যায়।
সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যটি ভাইরাল হলেও ‘কৃষ্ণকলি’সিরিয়ালটিকে যথেষ্ট ট্রোল করা হচ্ছে।নেটিজেনদের একাংশ বলছেন,তাঁরা পুজোর আগেই এই সিরিয়ালের মহাসমাপ্তি পর্ব দেখতে চান।
প্রসঙ্গত,বেশ কিছুদিন ধরেই জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘কৃষ্ণকলি’-এর চিত্রনাট্য নিয়ে অভিযোগ উঠেছে। অন্যান্য সমস্ত বাংলা সিরিয়ালের মতো এই সিরিয়ালটিও নিজের আসল গল্প থেকে সরে গেছে।‘কৃষ্ণকলি’ সিরিয়ালেও এক স্বামী ও তার দুই স্ত্রী নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে আম্রপালীর ষড়যন্ত্র। সবকিছু মিলিয়ে এই সিরিয়ালটির চিত্রনাট্য সবার কাছে অপছন্দের বিষয় হয়ে উঠেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…