বিনোদন

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে করা হল প্লাজমা থেরাপির প্রয়োগ

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার রাতে হঠাৎ অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আই সি ইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর ,তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা কম রয়েছে। প্রতিদিন তাঁকে প্রায় দশ লিটার করে অক্সিজেন দিতে হচ্ছে। শনিবার সৌমিত্রবাবুর সিটি স্ক্যান করা হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু তাঁর বুকে কিছু মেলেনি।তবে শারীরিক ভাবে অস্থির হয়ে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। চিকিৎসকদরা বলেছেন,মেডিক্যাল সায়েন্স অনুযায়ী এই অবস্থাকে বলা হয়,’করোনা এনকেফ্যালাইটিস’। এই শারীরিক পরিস্থিতিতে রোগী মাঝে মাঝে খুব উত্তেজিত হয়ে ওঠেন।

শনিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম অভিনেতার শরীরে প্লাজমা থেরাপির পরামর্শ দেন। তাঁদের নির্দেশ অনুযায়ী গতকাল অভিনেতার শরীরে কনভালসেন্ট প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়। প্লাজমা থেরাপি তাঁর শরীরে কাজ করা শুরু করেছে কিনা এবং তা কতটা প্রভাবশালী তা জানার জন্য 48 ঘন্টা অপেক্ষা করতে  হবে।

চিকিৎসকদের মতে,দ্রুত সৌমিত্রবাবুর মস্তিষ্কের এম.আর.আই করা প্রয়োজন। কিন্তু তাঁর এই মুহূর্তের শারীরিক পরিস্থিতির কথা বিবেচনা করে চিকিৎসকরা ঝুঁকি নিতে চাইছেন না।অভিনেতার সঙ্গে এই মুহূর্তে সর্বক্ষণ একজন ডাক্তার উপস্থিত থাকছেন। অভিনেতাকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। সৌমিত্রবাবুর একদম খাবার ইচ্ছে না থাকলেও তাঁর ঘুম ঠিকঠাক হচ্ছে।

পয়লা অক্টোবর থেকেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান অভিনেতা।জ্বর,সর্দির মত কোভিড উপসর্গ তাঁর শরীরে দেখা দিয়েছিল।কোভিড টেস্টের পর তাঁর রিপোর্ট পজিটিভ আসায় 6 তারিখ সকাল 11 টা নাগাদ তাঁকে মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এমনিতেও 2006 সাল থেকে সৌমিত্রবাবু সিওপিডির সমস্যায় আক্রান্ত।কিন্তু বৃদ্ধদের কোভিড সংক্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে সৌমিত্রবাবুকে নিয়ে যথেষ্ট উদ্বেগ রয়েছে চিকিৎসক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026