Kajol Look: ট্রান্সপারেন্ট শাড়িতে নজর কাড়লেন কাজল, ৪৮ বছর বয়সে এমন লুক অভিনেত্রীর

৯০’এর দশকের অন্যতম জনপ্রিয় সুন্দরী সফল অভিনেত্রী হলেন কাজল। সেলেব কিড হিসাবে মানুষ হলেও নিজের অভিনয় দক্ষতার গুণেই আজ সকলের মাঝে পরিচিত অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ‘কুছ কুছ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম আপকে দিল মে রেহতে হে’, ‘দিলবালে’, ‘বাজিগার’, ‘হেলিকপ্টার ইলা’, ‘ত্রিভঙ্গ’র মতো অগণিত ছবিতে অভিনয় করেছেন কাজল। শেষ তাকে ‘সালাম ভেঙ্কি’ ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতেও তার অভিনয় রীতিমতো আবারো নজর কেড়েছে, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

কারণে অকারণে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকেন অভিনেত্রী। অভিনয় জীবন হোক কিংবা ব্যক্তিগত জীবন তার কোনটাই মিডিয়ার কাছে চর্চার বাইরে নয়। তার উপরে রয়েছে পাপারাজিৎদের তীক্ষ্ণ নজর। অবশ্য তার উল্লেখ নিষ্প্রয়োজন। কারণ সেই ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে। তবে সম্প্রতি কিয়ার আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার রিসেপশনের পার্টিতে ট্রান্সপারেন্ট শাড়ি লুকে নজর কেড়েছেন কাজল। অন্যান্য বলি তারকাদের পাশাপাশি অজয় দেবগনের সাথেই এদিন রিসেপশনের পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী।

এই মুহূর্তে কাজল নিজের এই সাম্প্রতিক শাড়ি লুক শেয়ার করে নিয়েছেন নিজেই। কিয়ারা ও সিদ্ধার্থের রিসেপশনের পার্টিতে সাদা ট্রান্সপারেন্ট ডিজাইনার শাড়িতেই দেখা দিয়েছিলেন তিনি। সাথে পরেছিলেন ব্রা কাটিং ডিজাইনার ব্লাউজও। এদিন নুড মেকাপে হালকা গয়নায় ছিলেন অভিনেত্রী। ম্যাট লিপস্টিকে স্মোকি আই মেকাপ নিয়েছিলেন তিনি। হালকা হাসি বজায় রেখেছিলেন ঠোঁটে। আর এদিন এই লুকেই ক্যামেরার সামনে একাধিক পোজও দিয়েছিলেন তিনি। আপাতত সেই ঝলকের সূত্র ধরেই আবারো একাংশকে মুগ্ধ করেছেন অভিনেত্রী। ৪৮’এও রীতিমতো তাক লাগাতে পারেন তনুজা কন্যা। টেক্কা দিতে পারেন বর্তমানের বলি বিভাদেরও। সম্প্রতি সেই কথাই আবারো প্রমাণ করলেন অভিনেত্রী।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026