নিউজ

অবশেষে অপেক্ষার অবসান! এবার গঙ্গার নিচে ছুটবে মেট্রো, চালু হচ্ছে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো

অবশেষে হবে অপেক্ষার অবসান। এবার গঙ্গার তলা দিয়ে দৌড়াবে মেট্রো রেল। শুরু হবে এসপ্ল্যানাড হাওড়া মেট্রো পরিষেবা। হ্যাঁ, ঠিকই শুনছেন। দীর্ঘ জট কাটিয়ে খুব শীঘ্রই গঙ্গার তলা দিয়ে যাত্রী পরিষেবা শুরু করবে এই মেট্রো। আসলে এই বছরেই এসপ্ল্যানাড হাওড়া মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় বৌবাজার এলাকার ৮০০ মিটার এলাকা। বাড়িতে ফাটলের পর মেট্রো রেলের কাজ সম্পূর্ণ থমকে যায়। এমনকি এই প্রজেক্টের ভবিষ্যতে প্রশ্নচিহ্ন দেখা যায়। তবে শেষপর্যন্ত কি কাটল জট? কি বলছেন পূর্ব মেট্রোরেল? কবে থাকতে চালু হবে এই পরিষেবা? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই সম্পূর্ণ পড়ুন।

পূর্ব মেট্রোরেল সূত্রে জানা যাচ্ছে, বউবাজারে মেট্রো বিপর্যয়ের জন্য ৮০০ মিটার কাজ থমকে গেছে। বিদেশ থেকে আসছেন অভিজ্ঞ প্রযুক্তিবিদ এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। তাদের পরামর্শ মিললেই কাজ হবে ওই ৮০০ মিটার অংশের। সেখানে সমস্যা মিটে গেলে ২০২৪ এর মার্চ মাসের মধ্যে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ জুড়ে দেওয়া হবে। এই মেট্রো পরিষেবা শুরু হলে কলকাতাবাসীর যে ব্যাপক সুবিধা হবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

বাংলায় মেট্রো রেল পরিষেবা উন্নত করার জন্য একাধিক লাইনে কাজ চলছে। আর সেই প্রজেক্টের অন্যতম গুরুত্বপূর্ন অংশ হল এই হাওড়া সেক্টর ৫ মেট্রো রুট। সম্প্রতি শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত মেট্রো চলছে। পরবর্তীতে যোগ করা হবে হাওড়া থেকে ধর্মতলা অব্দি। এই শহরে অন্যতম লাইফ লাইন কলকাতা মেট্রো। খুব সহজেই এই পরিষেবা ব্যবহার করে পৌঁছে যাওয়া যায় শহরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। কেবলমাত্র কলকাতা বাসি নন শহরতলীর বহু মানুষ নিত্যদিন রাতের জন্য নির্ভর করেন মেট্রো পরিষেবার ওপর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026