বলিউড

করণের সাথে ২৫ বছরের বন্ধুত্বে ছেদ! স্বামী অজয়ের পাশেই দাঁড়ালেন কাজল

নব্বইয়ের দশক থেকে বন্ধুত্ব কারাণ জোহার ও তনুজা কন্যা কাজলের। নিজেদের দীর্ঘ বন্ধুত্বের কথা একাধিকবার একাধিক সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন দুজনেই। তবে অজয় দেবগনের সাথে একটি বিতর্ককে কেন্দ্র করে সেই দীর্ঘদিনের বন্ধুত্বে ইতি টেনেছেন দুজনেই। কারাণের সাথে কাজলের দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্ব ভেঙে যাওয়ার পিছনে রয়েছে অজয় দেবগনের একটি টুইট।

কারাণ জোহর পরিচালিত ‘এ দিল হে মুশকিল’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬’তে। সেই বছরেই অজয় দেবগনের ‘শিবায়’ মুক্তি পেয়েছিল বড়পর্দায়। কিন্তু সেইসময় অজয় দেবগনের একটি টুইটকে ঘিরে শুরু হয় বিতর্ক। সেই টুইটে একটি রেকর্ড বার্তা শেয়ার করা হয়েছিল। যেখানে স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান দাবি করেছিলেন কারাণ জোহার তাকে ২৫ লক্ষ্য টাকা দিয়েছেন, ‘এ দিল হে মুশকিল’ ছবির প্রশংসা করার জন্য এবং ‘শিবায়’এর নিন্দা করার জন্য। আর এই টুইটকে ঘিরেই বিতর্ক শুরু হয় তাদের মাঝে।

এই তথ্য ফাঁস হওয়ার পরেই একে অপরের সাথে বাক-বিতণ্ডায় জড়ান অজয় ও কারাণ। এমনকি কারাণ জোহারের উপর রীতিমত ক্ষোভ উগরে দেন অভিনেতা। সেইসময় পরিচালক হয়তো ভেবেছিলেন তার দীর্ঘদিনের বন্ধু কাজল তার উপর আস্থা রাখবেন। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি। পরিচালকের দীর্ঘ ২৫ বছরের বন্ধু কাজল শেষপর্যন্ত তার স্বামী অজয় দেবগনের পাশেই দাঁড়ান। তিনি তার স্বামীর টুইট শেয়ার করে লিখেছিলেন, “অবাক হলাম”। আর এই পোষ্টের মাধ্যমেই অভিনেত্রী বুঝিয়ে দিয়েছিলেন তিনি তার দীর্ঘদিনের বন্ধুর উপর থেকে আস্থা হারিয়েছেন। আর এরপরেই তাদের বন্ধুত্বেরও ইতি ঘটে।

বলিউডের স্বনামধন্য পরিচালক কারাণ জোহার বহুবার স্বীকার করেছেন কাজল না থাকলে হয়তো তিনি প্রথম ছবিটা বানাতেই পারতেন না। নিজেদের বন্ধুত্ব নিয়ে ও একে অপরের প্রতি ভালোবাসা নিয়ে বহু জায়গায় কথা বলতে দেখা গিয়েছে তাদের। নিজের আত্মজীবনী ‘অ্যান আনসুটেবল বয়’তে পরিচালক আফসোসের সাথে লিখেছিলেন, কাজলের সাথে তার ২৫ বছরের বন্ধুত্বের জন্য তিনি যে ভালোবাসাটা অনুভব করতেন এখন সেই অনুভূতিটা তার আর নেই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026