‘উফফ, তোমায় দেখে গলে গেলাম’, নেহার অসম্ভব সুন্দর ডান্স দেখে মুগ্ধ স্বামী রোহনপ্রীত

ভারতীয় গায়িকাদের তালিকায় নেহা কক্করের নাম সর্বদাই প্রথম সারিতে থাকে। জীবনে অনেক প্রতিবন্ধকতার সাথে লড়াই করে আজ সাফল্যের চূড়ায় পৌঁছেছেন তিনি। গরীব পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং একটা সময় উত্তরাখণ্ডের এক কামরার ঘরে তাঁর পুরো পরিবার থাকত। মাত্র ৪ বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেছিলেন তিনি। প্রথমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ভজন এবং আরতির গান গাইতেন তিনি। বর্তমানে সেসব অতীত। নেহা এবং তার ভাই টনি দুজনেই আজকালকার দিনে জনপ্রিয় গায়ক গায়িকা। সোশ্যাল মিডিয়াতে তাঁদের ফ্যান ফলোয়ার কম নেই।

নেহা কক্কর এমনই একজন ভারতীয় জনপ্রিয় গায়িকা যার সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বর্তমানে ফলোয়ার সংখ্যা ৬৭.৯ মিলিয়ন। সংখ্যাটা দেখেই বুঝতে পারছেন নেহা কক্করের ফ্যানের সংখ্যা কত। আর নেহা কক্কর বরাবর সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকেন। ফ্যানদের জন্য তিনি মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ভিডিও বা ফটো শুটের ছবি পোস্ট করে থাকেন। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে গেছে।

ওই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে নেহা কক্কর, তাঁর নতুন গান “মুড মুড কে” এর তালে লাস্যময়ী ভঙ্গিতে তুমুল নাচ করছেন। তাঁর পরনে রয়েছে একটি হালকা সবুজ রঙের ক্রপ টপ ও চকচকে সবুজ ট্রাউজার। পোশাকের পাশাপাশি মানানসই ভাবে চোখে মেক-আপ করেছেন তিনি এবং সেইসাথে চুল কার্ল করেছেন। নেহা কক্কর গানের তালে অসম্ভব সুন্দর এক্সপ্রেশন দিয়ে গানের স্টেপ করেছেন। এই ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করতেই তা মুহুর্তের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে যায়।

ভিডিওটিতে ইতিমধ্যেই ৭ লাখের কাছাকাছি লাইক আছে। এছাড়া অগুনতি নেটিজেন ভিডিওতে কমেন্ট করেছেন। তার মধ্যেই নেহা কক্করের স্বামী রোহনপ্রিতের কমেন্ট করে বলেছেন, “উফ! একটা কথা বলতে পারি, তোমায় দেখে গলে গেলাম।” এছাড়াও এই ভিডিওতে জনপ্রিয় গায়ক টনি কক্কর প্রশংসা করে কমেন্ট করেছেন। সবমিলিয়ে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট নেহা কক্করের ওই ভিডিও।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026