অজয় দেবগন ও কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় দুই তারকা। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও নিজেদের রসায়নের জন্যও বেশ জনপ্রিয় তারা। শুরু থেকেই নিজেদের ছেলে-মেয়েকে লাইমলাইট থেকে দূরে রেখেছেন এই তারকা জুটি। পাপারাজিৎদের ক্যামেরা থেকে এখনো পর্যন্ত তাদের বেশ কিছুটা দূরেই রেখেছেন তারা। তবে পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে রাখলেও সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের পরিচিতি নেহাতই কম নয়।
অজয় দেবগন ও কাজলের দুই সন্তান। মেয়ের নাম নাইসা ও ছেলে যুগ। নাইসার থেকে যুগ বয়সে অনেকটাই ছোট। সে নিজের বাবা-মায়ের সাথে মুম্বাইতে থাকে। তবে পড়াশোনার খাতিরে বিদেশে থাকেন নাইসা। সেখানেই নিজের পড়াশোনা শেষ করছেন তিনি। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ ঘটতে চলেছে তার। তবে সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
পাপারাজিৎদের ক্যামেরা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ নাইসা। তবে সম্প্রতি নিজের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সাথে নাইসার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার জন্য এই মুহূর্তে তার পাশাপাশি চর্চায় রয়েছেন কাজল ও অজয় দেবগনও। ভাইরাল হওয়া ছবিতে নাইসাকে দেখা গিয়েছে তার দুই ছেলে বন্ধুর সাথে। একজনের নাম ওরহান। তবে অন্যজনের নাম এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে আপাতত নাইসা বিদেশে রয়েছেন তা ছবি দেখেই স্পষ্ট হয়েছে। নিজেদের বেশ কয়েকটি ছবি নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করে নিয়েছেন কাজল কন্যা, যা এই মুহূর্তে ভাইরাল নেটদুনিয়ায়।
এই মুহূর্তে এই ছবিগুলির সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছেন কাজল ও অজয় দেবগন। কেউ কেউ তাদের দিকে কটাক্ষের তীর ছুড়ে সরাসরি বলেছেন, তারা নিজেদের সন্তানকে মানুষ করতে পারেননি। তাদের মেয়ে মধ্যরাত পর্যন্ত অন্য দুই পুরুষের সাথে ঘোরাফেরা করছে। তবে তারা যে ভালো বন্ধু, তা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই বোঝা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…