ইমরান হাশমি এবং ঐশ্বর্য রায়ের মধ্যে সম্পর্ক যেন সাপে নেউলে, ইমরানের মুখ দেখতে চান না ঐশ্বর্য

ঐশ্বর্য রাই বচ্চন হলেন বলিউড দুনিয়ার এমন একজন অভিনেত্রী যাকে পুরো বিশ্ব চেনে তার অভিনয়ের দক্ষতা এবং তার সৌন্দর্যের দৌলতে। বলিউড দুনিয়ায় একাধিক সিনেমায় নিজের অভিনয়ের যাদু ছড়ানোর পাশাপাশি তিনি ছিলেন একসময়ের মিস ইউনিভার্স। ১৯৯৪ সালে যখন সুস্মিতা সেন মিস ইউনিভার্স শিরোপা জিতে নিয়েছেন ঠিক সেই বছরই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ঐশ্বর্য রাই। সারা বিশ্বে তার জনপ্রিয়তা রয়েছে। পাশাপাশি তিনি বচ্চন পরিবারের পুত্রবধূ হিসেবেও বেশ জনপ্রিয়।

তবে এই মুহূর্তে তাকে নিয়ে একটা বড় খবর সামনে এসেছে, যেখানে জানা যাচ্ছে অভিনেতা ইমরান হাশমির সঙ্গে তার সম্পর্ক খুব একটা ভালো নয়। বরং তাদের দুজনের মধ্যে একেবারে সাপে নেউলের সম্পর্ক বললেই চলে। বলতে গেলে, ঐশ্বর্য রাই, ইমরান হাশমির মুখ পর্যন্ত দেখতে পছন্দ করেন না। তবে এরকমটা কেন জানেন? বলিউডের এই ডার্ক সিক্রেটের পিছনে কারণটা কি বলতে পারেন? আজকে সেই নিয়েই হবে আলোচনা। আমরা আজকের আর্টিকেলে আপনাকে জানাবো কেন ইমরান হাসমির সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক এতটা তিক্ত। এর মধ্যে কি লুকিয়ে আছে কোন গোপনীয়তা?

আপনারা সকলেই জানেন ঐশ্বর্য রাই বচ্চন যেরকম ভাবে বলিউড দুনিয়ায় জনপ্রিয় সেই একই রকম ভাবেই কিন্তু অভিনেতা ইমরান হাশমি নিজেও বলিউড দুনিয়ায় বেশ জনপ্রিয় তার অভিনয় এবং তার বিভিন্ন চ্যালেঞ্জিং রোলের জন্য। ২০০০ এর পরের যে সমস্ত অভিনেতা এখনো পর্যন্ত বলিউডে নিজের তুমুল জনপ্রিয়তা এবং স্টারডম ধরে রাখতে পেরেছেন তার মধ্যে একজন হলেন ইমরান হাশমি। তার বিভিন্ন ছবি এখনো পর্যন্ত তরুণ প্রজন্মের কাছে বেশ আকর্ষণীয়। তার ছবি এবং প্রয়াত গায়ক কেকে-র গান, এই দুইয়ের কম্বিনেশন যেন একেবারেই অতুলনীয়। কিন্তু ইমরান হাশমি ঐশ্বর্য রাই বচ্চন এর সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক রাখতে চান নি। সঙ্গেই, একেবারে সকলের সামনেই ঐশ্বর্যকে বেশকিছু খারাপ কথা বলেছিলেন ইমরান হাশমি এবং এই কারণেই ঐশ্বর্য রাই বচ্চন তার সাথে সম্পর্ক রাখতে চান না। কিন্তু কি এমন বলেছিলেন ইমরান?

আসলে কিছুদিন আগে ঐশ্বর্য রাই বচ্চন অত্যন্ত জনপ্রিয় একটি রিয়ালিটি শো কফি উইথ করনে গিয়েছিলেন। এই অনুষ্ঠানে ঐশ্বর্য রাই বচ্চনের ব্যাপারে কিছু খারাপ কথা বলেছিলেন ইমরান হাশমি এবং সেই কারণে তাকে পরবর্তীতে ঐশ্বর্য রাই বচ্চন কড়া কথা শুনিয়েছিলেন। আসলে এই অনুষ্ঠানে গিয়ে ইমরান হাশমি ঐশ্বর্য রাই বচ্চনকে প্লাস্টিক বলে দিয়েছিলেন। এবং তারপর ঐশ্বর্য অত্যন্ত রেগে যান এবং এখনো পর্যন্ত তাদের মধ্যে একটা সমস্যা কিন্তু চলছেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026