পলিটিক্স

“রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখছেন না রাজ্যপাল”, জগদীপকে কটাক্ষ কাকলি ঘোষ দস্তিদারের

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত স্পষ্ট হলো। এবার এক তৃণমূল সাংসদ রাজ্যপাল জগদীপ ধনকরের রাজনৈতিক অবস্থান নিয়ে সরব হলেন। বারবার রাজ্যপাল জগদীপ ধনকর মমতা সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গলায় সুর তোলে। ব্যারাকপুরে মনিশ শুক্লা খুনের ঘটনা হোক বা রাজ্যে নাড্ডার কনভয় হামলার ঘটনা হোক, রাজ্যপাল টুইটারে শাসক দলকে তীব্র আক্রমণ করে টুইট করেছেন। প্রত্যেকটি অহিংসার ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন। শুধু তাই নয়, বারংবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব ও পুলিশ ডিজিকে রাজভবনে তলব করার কথা টুইট করেছেন। তারা যাওয়ার আগেই তাদেরকে স্মরণ করানোর জন্য টুইট করা রাজ্য সরকার খুব একটা ভালো চোখে নেয়নি।

রাজ্যপালের রাজনৈতিক অবস্থান নিয়ে এদিন হাওড়া দাসনগরে এক দলীয় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেছেন, “রাজ্যপাল সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ করছেন। তার কাজের ধরন একটি রাজনৈতিক দলের উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্যপালের রাজনৈতিক দিক থেকে নিরপেক্ষ থাকা উচিত। বাংলায় তেমন হচ্ছে না। রাজ্যপাল বরাবর শাসকদলের বিরুদ্ধে গিয়ে গলায় সুর তুলছেন। সেখানেই শেষ নয় তার বক্তব্য রাজ্যপাল হিসেবে জনসমক্ষে বারবার ব্যক্ত করছেন তিনি। নির্বাচনের আগে এরকম ঘটনা শাসকদলের ভোটব্যাংকে ক্ষতি করতে বলে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

কাকলি ঘোষ দস্তিদার আরও জানিয়েছেন, “রাজ্যপালের রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা উচিত। তার সমস্ত বক্তব্য ঠিকমতো না জানার আগে জনসমক্ষে প্রকাশ করা উচিত নয়। এজন্য রাজ্যপালের নিরপেক্ষতা বজায় থাকছে না। তিনি পুরোপুরি সংবিধান বহির্ভূত কাজ করছেন।”

প্রসঙ্গত, নাড্ডার কনভয় হামলার ঘটনায় মমতার বক্তব্যের তীব্র নিন্দা করেছেন রাজ্যপাল। তিনি মমতার বক্তব্য ভিডিও টুইটে পোস্ট করে মমতাকে তার বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে নেওয়ার আদেশ দিয়েছিলেন। এছাড়াও ছোট খাটো বিভিন্ন বিষয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই থাকে। রাজ্যপাল সর্বদা তৃণমূলের কার্যকলাপ এর তীব্র বিরোধিতা করেন। আর তার এহেন কাজকর্মের তীব্র নিন্দা করেছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026