নিউজ

Weather Update: ধেয়ে আসছে কালবৈশাখী, আর কিছুক্ষণের মধ্যেই ভিজবে এই জেলাগুলি

গোটা এপ্রিল মাসটাই প্রায় চাতকের মতো আকাশের দিকে চেয়ে থেকেছে দক্ষিণবঙ্গবাসী। উত্তরবঙ্গে দফায় দফায় ঝড়বৃষ্টি (Weather Forecast) হলেও কাঠফাটা শুকনোই থেকেছে দক্ষিণের জেলাগুলি। বৈশাখ মাস পড়তে না পড়তেই পশ্চিমের জেলাগুলির সঙ্গে কলকাতাও চলে গিয়েছিল তাপপ্রবাহের দখলে। তাপমাত্রা বাড়তে বাড়তে ছুঁয়ে ফেলেছিল ৪৩ ডিগ্রি। রেকর্ড গরম লক্ষ্য করার পরেও স্বস্তি পায়নি মানুষ। তবে গত দু দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা কমেছে কয়েক ডিগ্রি। আর এবার ঝড় বৃষ্টিরও পূর্বাভাস দিল হাওয়া অফিস। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায়।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। সেই সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির আশেপাশে। রবিবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। সোমবার থাকছে কালবৈশাখীর সম্ভাবনাও।

সোমবার বিকেলের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। এর মধ্যে রয়েছে কলকাতাও। সেই সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও রয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাস। নদিয়া এবং মুর্শিদাবাদে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এ বছর এখনও পর্যন্ত একটিও কালবৈশাখী পায়নি কলকাতা সহ অন্য জেলাগুলি। তাই হাওয়া অফিসের পূর্বাভাসে ঝড় বৃষ্টির জন্য অপেক্ষা আরো বেড়ে গিয়েছে।

প্রায় গোটা এপ্রিল জুড়ে তীব্র গরমের পর মে মাসের শুরু থেকেই ভয়াবহ আকার ধারণ করে গ্রীষ্ম। কলকাতায় এ বছর রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছে। কলাইকুণ্ডায় তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৭ ডিগ্রিতে। গরমে হাঁসফাঁস করতে থাকা মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হাওয়া অফিসের ঝড় বৃষ্টির পূর্বাভাসে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একটানা দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এতে পারদ বেশ কয়েক ডিগ্রি কমতে পারে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা। তবে এই স্বস্তি সাময়িক। কারণ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময় থেকে ফের চড়তে শুরু করবে তাপমাত্রা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026