নিউজ

Kalbaishakhi alert: জোড়া ঘূর্ণাবর্ত, কালবৈশাখীর সতর্কতা দক্ষিণ বঙ্গের এই জেলাগুলিতে, জেনে নিন আবহাওয়ার সম্পূর্ণ আপডেট

শুধুমাত্র ঝড় বৃষ্টি নয় এবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার সাথেই রয়েছে শিলাবৃষ্টির সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমানের কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। বজ্রপাতসহ বৃষ্টি চলবে এই কয়েকটি জেলায়। সঙ্গেই হাওয়ার গতিবেগ হতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত। সঙ্গেই রয়েছে শিলাবৃষ্টি সতর্কতা। এছাড়াও দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে উত্তরবঙ্গ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হাওয়া থাকতে পারে। দুই বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূমের বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি হবে। একই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই জেলাগুলিতে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলায়।

তবে বুধবার থেকে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবার আশঙ্কা রয়েছে। লাগাতার বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদ অনেকটাই কম থাকবে এই জেলাগুলিতে। এর ফলে বৈশাখের তীব্র গরম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বাতাস এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা বেশি রয়েছে বলে জানানো হয়েছে। যারা গিয়েছে এই মুহূর্তে উত্তর প্রদেশ এবং ছত্রিশগড়ের উপরে জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকছে। এর ফলেই সৃষ্টি হয়েছে বৃষ্টিপাতের পরিস্থিতি।

Nirajana Nag

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026