টলি ও টেলিটাউনে গত বছরের শেষ থেকেই একের পর এক সেলিব্রিটির বিয়ে লেগেই রয়েছে। প্রত্যেকেই নিজেদের সাধ্যমতো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই সারছেন বিয়ে। ইন্সটাগ্রামে তাঁরা নিজেদের তারকাখচিত বিয়ের ছবি পোস্ট করতে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু এর মধ্যেই একদম অন্যরকমভাবে নিজের বিয়ের অনুষ্ঠানকে পূর্ণতা দিলেন অভিনেত্রী সোহিনী গুহ রায় (Sohini Guha Roy)। কিছুদিন আগেই দীর্ঘদিনের বন্ধু কল্লোল চৌধুরী(Kallol chowdhury)-এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন সোহিনী। কিন্তু জাঁকজমকের জন্য অর্থ ব্যয় না করে সোহিনী ও কল্লোল সমাজসেবায় ব্রতী হলেন।
পেশায় ব্যবসায়ী কল্লোল কলকাতার বাসিন্দা হলেও তাঁদের পৈতৃক বাড়ি গুসকরায়। কলকাতায় কল্লোল ও সোহিনীর বিয়ে হলেও তাঁদের রিসেপশন হয়েছে গুসকরাতে। 6 ই ফেব্রুয়ারি ছিল সোহিনীর বৌভাতের অনুষ্ঠান। 5 ই ফেব্রুয়ারি সন্ধ্যায় গুসকরায় কয়েকটি দুঃস্থ পরিবারকে নববধূ সোহিনী নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন।
বহু বছ ধরেই গুসকরার একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্থানীয় দরিদ্র পরিবারের খাওয়ার ব্যবস্থা করে আসছে। কলকাতা থেকেই সোহিনী ও কল্লোল স্বেচ্ছাসেবী সংগঠনটির সাথে যোগাযোগ করেছিলেন। বহুবছর ধরেই সোহিনীর ইচ্ছা ছিল বিয়ের সময় দরিদ্র নারায়ণ সেবা করবেন। তাই এদিন স্বেচ্ছাসেবী সংগঠনটির সঙ্গে যৌথ পরিকল্পনা করে গুসকরা স্টেশন চত্বরের কিছু দরিদ্র মানুষকে নিজের হাতে পরিবেশন করে খাওয়ালেন সোহিনী ও কল্লোল। তাঁদের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরাও সোহিনী ও কল্লোলের এই অভিনব উদ্যোগের প্রশংসা করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…