রাজ্য

শাসক শিবিরের শক্তিবৃদ্ধি, ৩০০ টি পরিবারের সদস্যদের নিজে তৃণমূলে যোগ দিলেন বিজেপি নেতা

এ যেন এক উলটোপুরাণ। এতদিন মানুষের জন্য কাজ করতেন পারছেন না এমন অভিযোগ তুলে দল ছাড়ছিলেন একের পর এক শাসক শিবিরের নেতা মন্ত্রীরা। পূর্ব বর্ধমানের কালনায় ঘটল ঠিক উলটো ঘটনা। দল থেকে কাজ করতে না পারার অভিযোগ তুলে গেরুয়া শিবির ছাড়লেন যুব মোর্চার এক নেতা। পদ্ম শিবিরের তিনশো জন পরিবারের সদস্যদের সাথে নিয়ে তিনি যোগ দিলেন শাসক শিবিরে।

সোমবার তথা আজ কালনা ২ নং ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েত একালার প্রায় ৩০০ টি পরিবার বিজেপি ছেড়ে শাসক শিবিরে যোগদান করে। যাদের নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির যুব মোর্চার নেতা গোপাল ভট্টাচার্য। এই দিন কালনা ২ নং ব্লক তৃণমূল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন দলের অন্যতম মুখপাত্র দেবু টুডু ও ব্লক সভাপতি প্রণব রায়। তৃণমূলে যোগ দিয়ে গোপালবাবু বলেন, “বিজেপি দলটায় নোংরামিতে ভরে গিয়েছে। ভাল মানুষ ওই দলে থাকতে পারে না। বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করতে পারছিলাম না। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কর্মযজ্ঞে শামিল হয়ে মানুষের জন্য কাজ করতে চাই।”

এদিন পদ্ম শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন সদ্য তৃণমূলে যোগদানকারী গোপাল ভট্টাচার্য। ক্ষমতায় না এসেই ওই দলটা দুর্নীতিতে ভরে গিয়েছে বলেই কটাক্ষ তার। প্রতিবাদ করায় তাকে কার্যত কোণঠাসা করে দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, “বিজেপিতে এখন তিনটি গোষ্ঠী। চরম দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে।” কিছুদিন আগে কালনার শাসক শিবিরের বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু বিজেপিতে যোগদান করেন। এবার বিজেপির নেতা ঘাসফুল শিবিরে নাম লেখালেন। তৃণমূলের রাজ্যের মুখপাত্র দেবু টুডু বলেন, “কালনা বিজেপি শূন্য হয়ে যাবে। কয়েকজন দুর্নীতিগ্রস্ত ছাড়া কেউ বিজেপিতে থাকবে না।” ওই ব্লকের বিজেপি নেতা সুভাষ পাল পাল্টা বলেন, “ওই নেতাকে আগেই আমদের দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। ওর সঙ্গে ৩০০ কেন ৩টে লোকও নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026