রাজ্য

এক সপ্তাহের মধ্যেই শুভেন্দু ইস্যুতে কার্যত উল্টো সুর কল্যান বন্দ্যোপাধ্যায়ের গলায়, কি বললেন সাংসদ

বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতিতে প্রধান চর্চার বিষয় শুভেন্দু ইস্যু। তখনই তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দোপাধ্যায় শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করে বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে কর্পোরেশনের সামনে আলু বিক্রি করতিস! কিন্তু আজ ওনার দয়াতে চারটে মন্ত্রিত্ব, চারটে গদির মালিক এবং এছাড়াও কত পেট্রোল পাম্প তোর নামে, হিসেব করে দেখিস”। এরকম মন্তব্যের পর শুভেন্দু কল্যাণের সম্পর্ক নিয়ে জোর চাপানউতোর শুরু হয়েছিল রাজনীতিতে। অবশ্য সম্প্রতি রামনগরের শুভেন্দুর সভার পর উল্টো সুর শোনা গেছে কল্যাণের গলায়।

সম্প্রতি রামনগরের মেগা শো থেকে শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী তাকে দল থেকে তাড়াইনি বা তিনি নিজেও দল ছেড়ে দেননি। তার এই বক্তব্যের পর কার্যত তৃণমূল ছেড়ে যাওয়ার সম্ভাবনা নস্যাৎ হয়ে যায়। তার এই বক্তব্যে নির্বাচনের আগে অনেকটা স্বস্তি আসে তৃণমূল শিবিরে। আর সেই সাথে এক সপ্তাহের মাথাতেই নিজের অবস্থান কার্যত ১৮০ ডিগ্রী ঘুরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে শুভেন্দুর প্রতিটি কথাকে তিনি স্বাগত জানান। শুভেন্দুর সিদ্ধান্তে তিনি বেজায় খুশি।

কল্যান বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে শিশির অধিকারী তার পিতৃস্থানীয় ব্যক্তি। শিশিরবাবুকে তিনি খুবই শ্রদ্ধা করেন। তার পরিবারের প্রত্যেকের প্রতি তার ভালোবাসার আছে। এর সাথে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, “শুভেন্দুর প্রতি আমার ভালবাসা কেন থাকবে না?” এছাড়াও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সিঙ্গুর নন্দীগ্রাম প্রসঙ্গে বলেছেন, “আমি ঢাক বাজায় না, আমি বুকও বাজাই না। তবে সিঙ্গুর নন্দীগ্রামে আমারও কিছু ভূমিকা আছে।” তারপরই শুভেন্দু প্রসঙ্গ টেনে বলেছেন, আজকে রামনগরের সভার পর শুভেন্দু যা বলছে তার দলের জন্য ভালো বলেই জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026