রাজ্য

“২০১৪ থেকে শুভেন্দুর যোগাযোগ ছিল অমিত শাহের সাথে”, দাবি কল্যাণের

“বিশ্বাসঘাতক, আদর্শহীন,” বিজেপিত যোগ দানের বিষয়ে শুভেন্দুকে কড়া আক্রমণ করলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইদিন মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের সভায় ২১ বছরের দীর্ঘ সম্পর্ক ছিন্ন করে ঘাসফুল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন শুভেন্দু অধিকারী। তার সাথে বিজেপিতে গিয়েছেন ১০ জন প্রাক্তন তৃণমূল নেতাও। বিজেপিতে যোগদান নিয়ে কথা বলতে গিয়ে এইদিন ঘাসফুল শিবিরকে কড়া আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। এইদিন শুভেন্দুকে ‘ভাই’ বলে সম্বোধন ও করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে অমিত শাহকে ‘বড়ভাই’ বা ‘দাদা’ বলে ডাকেন শুভেন্দু। একই সাথে সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন,” তোলাবাজ ভাইপো হাটাও, বাংলাকে তুলে দাও নরেন্দ্র মোদীর হাতে।” এইদিন এই কথার জবাবে সাংবাদিক বৈঠকে এসে তীব্র আক্রমণ করতে দেখা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

এই বিষয়ে এইদিন সাংসদ বলেন,”অধিকারী পরিবারতন্ত্রের আদৌ কি কোনও বিশ্বাসযোগ্যতা আছে? প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। ২০১৪ সালে লোকসভায় জিতে আবার ২০১৬ তে ফিরে আসেন শুধু মন্ত্রী হবেন বলে। শুধু আপনার জন্য একটা উপনির্বাচন করতে হয়েছিল কোটি টাকা ক্ষতি হয়ে গিয়েছিল তাতে। শুভেন্দু বলেছেন, দলটা পচে গিয়েছে একেবারে। তবে কেন ছিলেন আপনি এতদিন? এক আপনার ব্রেনের থিঙ্কিং প্রসেসটা খুব স্লো যে আপনার বুঝতে চলে গিয়েছে ১০ বচর। নয় বুঝেও নিজেকে বাঁচানোর জন্য একের পর এক মিথ্যে বলে গেলেন। ”

এখানেই থামেননি তিনি। সাংসদ এইদিন আরও বলেন,”আজ যে প্রণাম শুভেন্দু অমিত শাহকে করলেন, একইভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছিলেন। আপনাকে ৩ টে মন্ত্রিত্ব, ৫ টে জেলার পর্যবেক্ষক করা হয়েছিল। আর কত সম্মান? মুখ্যমন্ত্রীর পদ তা দিয়ে দিতেন? আদর্শের কথা আপনি কি বলবেন? মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগর, ক্ষুদিরাম জন্মগ্রহণ করেছিলেন। সেই জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু। সেই স্থানেই এমন আদর্শহীন মানুষ, এরম বিশ্বাসঘাতক মানুষ, ভাবা যায়? এর পিছনে রয়েছে অনেক বড় চক্রান্ত। ২০১৪ সাল থেকে শাহের সাথে যোগ ছিল ওর। আর যখন তিনি এত বড় নেতা তবে ১৯৯৬ সালে, ২০০১ সালে, ২০০৪ সালে হারলেন কেন?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026