বিনোদন

Bollywood: সলমনকে রাস্তায় নামানোর হুমকি কমল খানের

‘রাধে’সিনেমার খারাপ রিভিউ করার জন্য মানহানির মামলা করে বসলেন ভাইজান। বলিউড অভিনেতা কমল আর খানের বিরুদ্ধে এই মানহানির মামলা দায়ের করেছেন সলমন। সোশ্যাল মিডিয়ায় ভাইজানের টিমের তরফে তাঁর কাছে পাঠানো হয়েছে একটি আইনি নোটিস। সেই নোটিশ নিজেই শেয়ার করেছেন কমল। সদ্য সলমন অভিনীত ও এই মুক্তিপ্রাপ্ত ‘রাধে’ সিনেমার রিভিউ করেছিলেন কমল। ইউটিউবে সে রিভিউ প্রকাশ পায়। আর রিভিউ না পসন্দ ছিল ভাইজানের।

এরপর থেকেই সলমন আর কে আরে কের পারষ্পরিক দ্বন্দ্ব বেড়েই চলেছে। এই আইনি নোটিশ পাওয়ার পর কেকে আর সলমনের পিতা সেলিম খানকে ট্যুইট করে বলেন, ‘ তিনি কাউকে দুঃখ দিতে চান না। রিভিউ করা বন্ধ করানোর জন্য তাঁর বিরুদ্ধে মামলা করার দরকার নেই। তিনি ভবিষ্যতে সলমনের ছবির রিভিউ করবেননা। দয়া করে সেলিম স্যার নিজের ছেলেকে এই মামলা তুলে নিতে বলেন।তিনি যদি চান তাহলে এই রিভিউয়ের ভিডিও তিনি ডিলিট করে দেবেন। ধন্যবাদ সেলিম সাহেব। ‘

তবে এখনো এই মামলার মিমাংশা হয়নি। দিন দিন সমস্যা আরো জটিল হচ্ছে। কে আর কে ছেড়ে দেওয়াত পাত্র নয়। একের পর এক টুইট করে খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন। সলমনের বিরুদ্ধে একের পর এক টুইট করেই চলেছেন। তিমি হাতে আইনি নোটিস পেয়ে জানিয়েছেন ‘রাধে’ ছবির ব্যাপারে তাঁর সমালোচনা সহ্য করতে না পেরে এহেন পদক্ষেপ নিয়েছেন বলিউড তারকা। এখানেউ শেষ নয়, এবার সলমনের খানের কেরিয়ার শেষ করে দেবে বলে হুমকি দিলেন কমল আর খান।

তিনি লিখলেন,’শুনেছি ইনি নাকি বহু মানুষের কেরিয়ার খতম করে দিয়েছেন এই অভিনেতা। যে ব্যক্তিই ওঁর বিরুদ্ধে কথা বলেন, তাঁরই কাজকম্ম শিকেয় তুলে দেন তিনি। কিন্তু শুধু ঘুঘুই দেখেছ, ফাঁদ তো দেখোনি। আমিই সেই ফাঁদ। আমি এঁর কেরিয়ার ‘চৌপাট’ করে এক টানে রাস্তায় নামিয়ে আনবো!” তিনি আরো এক টুইট করে জানিয়েছেন, ভাইজানের সাথে তাঁর এই লড়াইতে বলিউডের বহু তাড়কা নাকি তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। ফোনের ওপার থেকে তাঁকে বারবার ভরসা জুগিয়েছেন। সেই বলি তারকারা আরো বলেছেন, কে আর কে যা করছেন সেসব ইচ্ছে থাকলেও তাঁরা করতে পারবেন না। কারণ সরাসরি সলমনের সঙ্গে এই যুদ্ধ করার তাঁদের সাহস নেই। তাঁদের সকলের হয়ে তিনি এই যুদ্ধ এগিয়ে নিয়ে যাবেন। এই দেখার এই যুদ্ধে কে জিতবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026