নিউজ

কেন্দ্রের বিরোধিতা করে কৃষকদের পাশে দাঁড়ালেন কমল হাসান

তিরুচিরাপল্লী: কৃষকদের সমর্থনে পাশে দাঁড়িয়েছিলেন আগেই। ফের একবার সরকারের সমালোচনায় মুখর হলেন দক্ষিণী অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়াম (Makkal Needhi Maiam) দলের প্রধান কমল হাসান (Kamal Hassan)। সোমবার তিনি বলেন, ‘যে দেশ কৃষিকাজকে সম্মান করে না, তার ভেঙে পড়া অবশ্যম্ভাবী।’

দিল্লি সীমান্তে আন্দোলনকারী কৃষকদের প্রতি নিজের সমর্থন আগেও প্রকাশ করেছিলেন কমল হাসান। নিজের দলের কর্মীদেরও পাঠিয়েছিলেন কৃষকদের সঙ্গে কথা বলতে। আজ ফের একবার কৃষকদের সমর্থন জানিয়ে সরকারের সমালোচনা করলেন তিনি।

কৃষক আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে দেশ কৃষিকে সম্মান করে না, তারা ভেঙে পড়তে বাধ্য। আমাদের দেশের সঙ্গে সেটা না হওয়া উচিত বলেই আমার বিশ্বাস। ওনারা আমাদের অন্নদাতা।’

সাংবাদিক বৈঠকেই এমএনএম (MNM)-র প্রধান কমল হাসান একটি ঘুষের তালিকাও প্রকাশ করেন। তিনি জানান, বিভিন্ন সরকারি কাজ যেমন জন্মপত্র বা অন্যান্য শংসাপত্র প্রকাশ করার জন্য কত টাকা ঘুষ দিতে হয়, তা এই তালিকায় তুলে ধরা হয়েছে।

তালিকায় লেখা রয়েছে, সরকারি হাসপাতালে ছেলে ও মেয়ে জন্মালে যথাক্রমে ৫০০ ও ৩০০টাকা ঘুষ দিতে হয়। জন্মপত্র বের করার জন্য ২০০ থেকে ৫০০ টাকা, জনজাতির শংসাপত্র বের করতে ৫০০ থেকে ৩০০০ টাকা, রেশন কার্ডের জন্য ১০০০ টাকা দিতে হয়। জমির রেজিস্ট্রেশন করানোর জন্য ১০ হাজার থেকে ১ লাখ টাকা অবধি দিতে হয় বলেও তিনি দাবি করেন।

একইসঙ্গে রজনীকান্তের (Rajnikanth) দলের আত্মপ্রকাশ ও তাঁর সঙ্গে রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সিনেমায় একসঙ্গে কাজ করার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমরা ৪০ বছর আগেই তা করেছি। রাজনীতিতে প্রবেশ করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, এটা তো বাধ্যতামূলক নয়। আপাতত ওনার সুস্থ থাকাটাই বেশি গুরুত্বপূর্ণ।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026