রাজ্য

করোনা ভাইরাসের নতুন প্রজাতি নিয়ে আতঙ্ক বিশ্বজুড়ে, উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাস প্যানডেমিক চলতি বছরের মার্চ মাস থেকে অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। নতুন ভ্যাকসিন আসছে এই কথা শুনে কিছুটা স্বস্তি পেতে না পেতেই আবারো চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে করোনা ভাইরাসের নয়া প্রজাতি বা স্ট্রেন। ইতিমধ্যেই ইংল্যান্ড (England) সহ ইউরোপের বেশ কিছু দেশে করনা ভাইরাসের নয়া প্রজাতি আবারো আতঙ্কের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই তারা বিমান বন্ধের কথা ভাবছে। করোনার নয়া প্রজাতি নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। এরইমধ্যে আজ অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি আজই বীরভূমের প্রশাসনিক বৈঠকে করোনা নতুন স্ট্রেনের জন্য প্রস্তুত থাকতে বললেন সরকারি আধিকারিকদের।

আজ অর্থাৎ সোমবার বীরভূমের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “ইংল্যান্ডে করনা ভাইরাসের একটি নতুন প্রজাতি দেখা যাচ্ছে। সবাই বলছে এটা নাকি আরও শক্তিশালী। সংক্রমনের একটা সেকেন্ড ওয়েভ আসতে পারে। এই জন্য আমাদের এখন থেকেই প্রস্তুত থাকা উচিত। ইংল্যান্ড, ইতালি সহ বেশকিছু দেশ এর মধ্যেই লকডাউন ঘোষণা করে দিয়েছে। তাই আমাদের এখন থেকে সাবধান হওয়া উচিত। লকডাউন এর পরিস্থিতি যাতে না আমাদের দেশে হয় তার জন্য এখন থেকে ব্যবস্থা নিতে হবে।”

প্রসঙ্গত, ভারতের জন্য চিন্তার কারণ এখন বেশ আছে। কারণ ২১ ডিসেম্বরের ইংল্যান্ড থেকে ফেরা কলকাতা দুই যাত্রীর করণা ধরা পড়েছে। বিমান পরিষেবা বন্ধ হওয়ার আগে সেটাই ছিল শেষ ফ্লাইট। তাদের মধ্যে করোনাভাইরাস এর নতুন স্ট্রেন আছে নাকি বা তারা কাউকে সংক্রামিত করেছে নাকি তা নিয়ে এখন চিন্তা। বর্তমানে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৫ লাখ ৪৭ হাজার ৪৪৩ জন। অ্যাক্টিভ করোনা আক্রান্ত সংখ্যা ১৩ হাজার ৭৭৪ জন। মোট করোনায় মৃত্যু হয়েছে ৯৫৯৮ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026