রাজ্য

ডেচমির পাচামির ফলে ১ লাখ জন পাবেন কাজ, সস্তা হবে বিদ্যুতের দাম, দাবি মমতার

বীরভূমে ডেউচা পাচামি কয়লা ব্লকের তৈরি হয়ে যাওয়ার এক লাখ কর্মসংস্থান হবে। এইদিন এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাথে জানালেন, সেই প্রকল্পের ফলে আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের কোনও অভাব হবেনা।

সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় ডেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি ব্লকের জমির প্রসঙ্গে জানতে চান তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। মহম্মদবাজারের প্রস্তাবিত খনি এলাকায় এর মধ্যেই সমীক্ষা চালানো হয়েছে। এই রিপোর্টও মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee)। তবে সেই সমীক্ষা নিয়ে আপত্তি জানিয়েছে স্থানীয়রা। সেই ভুল বোঝাবুঝি এখনও কাটেনি পুরোপুরি। তবে অসন্তোষের বিষয়ে জানতে পেরেও প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে বাড়তি তৎপরতা। একাধিক বৈঠক করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। বীরভূমের জেলাশাসক বিজয় ভারতী আশ্বাস দেন যে জোর করে একচুলও জমি অভিগ্রহণ করা হবে না। সরকার কেড়ে নেবেনা কারও জমি। এমনটাই জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

বোলপুরের প্রশাসনিক সভায় এমনটাই জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও জানান, ডেউচা পাচামিতে প্রস্তাবিত কয়লা খনি এলাকায় কারও জমি হাতছাড়া হবেনা। এছাড়াও আপাতত ফাঁকা জমিতে কাজ শুরু করা যায় কিনা, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে পরবর্তী পর্যায়ের কাজের জন্য জমি অধিগ্রহণ করা হবে। তবে তাতে বলপ্রয়োগ করে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘ কেউ ধান খেত, বাড়ি-জমি থেকে বঞ্চিত হবেন না।”বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য,”কথা না বলে আমি কিছুই করব না। এখন যেখানে খালি আছে, কাজ হচ্ছে যেখানে।”

একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন,”ডেউচা পাচামি কয়লা ব্লকের কাজ শেষ হয়ে গেলে তৈরি হবে এক লক্ষ কর্ম সংস্থান। সেখানে স্থানীয়দের চাকরির বন্দোবস্ত করা হবে। তিনি জানান,” এই প্রকল্প শেষ হলে বাংলায় ১০০ বছর সমস্যা হবেনা বিদ্যুতের। বিদ্যুতের দাম হবে সস্তা। এটা বাংলার জন্য একটা সোনার খনি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026