নিউজ

ক্ষমতার অপব্যবহার করে ভোট চাইছেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট, বিস্ফোরক কমলা হ্যারিস

ওয়াশিংটন: আমেরিকার প্রেসিডেন্টের গদিতে পুনরায় ফিরতে চান তিনি। আর সেটা যেভাবেই হোক। সে জন্যেই জর্জিয়ার রিপাবলিকান সেক্রেটারি ব্যাড র্যা ফেন্সপারজারকে ফোন করছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জর্জিয়ায় কোনওভাবেই বাইডনের (Biden) জিতে ফেরা মেনে নিতে পারছেনা না ট্রাম্প। তাঁর জন্য যেভাবেই হোক ভোট পেতেই ফোন করছেন তিনি।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কম জলঘোলা হয়নি। নির্বাচনে বিপুল ভোটে ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে এসেছিলেন বাইডেন। আর তারপর থেকেই ট্রাম্প চটে আছেন, পায়ের তলার মাটি নড়ে যাওয়ায় তখন থেকেই হম্বিতম্বি করছেন তিনি। আর সেখান থেকেই বাইডেনের ওপর ভোট জোচ্চুরির অভিযোগ তুলেছেন বারবার। ওয়াশিংটন পোস্ট অফিস জানিয়েছে দীর্ঘ একঘণ্টারও বেশি সময় ধরে ট্রাম্প কথা বলেছে ব্যাড এর সাথে। সেই রেকর্ডিং এর একটা একটা ক্লিপিংও সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। তাতে ট্রাম্পকে বলতে শোনা যাচ্ছে গত নির্বাচনে জর্জিয়ার মানুষ একেবারে খুশি নয় নির্বাচনে।

জর্জিয়ার ডেমোক্র্যাট ১১ হাজার ৭৭৯ ভোট পেয়েছে। কিন্তু রিপাবলিকের দরকার ছিল ১২ হাজার ভোট। ফোনে জানা গেছে ব্যাডকে জানিয়েছে পুনর্গঠন দরকার। ভোটে জোচ্চুরি করেছে বাইডেনের সরকার। আর একবার ভোট হওয়া খুব দরকার। তা না হলে কড়া মুল্য চোকাতে হবে বলে জানিয়েছেন তিনি।তবে একথা মানতে নারাজ ব্যাড। তিনি জানাচ্ছেন কোনরকম জোচ্চুরি হয়নি ভোটে। হিসেব এবং পরিসংখ্যান একদম ঠিক আছে।

বরাবরই মার্কিন প্রেসিডেন্ট-এর জয়-পরাজয় নির্ধারিত হয় ইলেক্টোরাল কলেজের ভোটের ওপর। সেখানে বাইডেন পেয়েছিল ৩০৬ টি ভোট, আর ট্রাম্প পেয়েছিল ২৩২। এমনিতেও সামগ্রিকের নিরিখে বাইডেন এগিয়ে ছিল প্রায় ৫৩ লক্ষের বেশি ভোটে। আর ব্যাপক ভোটে হেরে গিয়ে ট্রাম্প বলছেন জোচ্চুরি আর জালিয়াতি করেছে সরকার।

বাইডেনের প্রেসিডেন্ট পদে যোগ দেওয়ার জন্য এখনও সময় আছে হাতে কদিন। আগামী ২০ তারিখে যোগ দেবেন তিনি। তাঁর আগেই ট্রাম্প চাইছেন ভোটের পুনর্গঠন করতে। এসব প্রকাশ্যে আসার পর ক্ষোভ উগরে দিয়েছেন ভাবী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলছেন দেশের গনত্রন্ত্র নষ্ট করতে চাইছে ট্রাম্প। এসব বাদানুবাদের মধ্যেই মুল কথা উঠে যা আসছে তাতে আবার ভোট চাইছে ট্রাম্প।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026