রাজ্য

বুধবারই উডল্যান্ড হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ গাঙ্গুলী, জানালো হাসপাতাল কর্তৃপক্ষ

২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) অসুস্থতার খবর পেয়ে মনমরা হয়ে পড়েছিল তার লাখো লাখো অনুরাগী। কিন্তু আজ সকালেই স্বস্তির খবর শোনাল উডল্যান্ড হাসপাতাল (woodland hospital) কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, “সবকিছু ঠিকঠাক থাকলে এখন সৌরভের বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে না। সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বুধবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে যেতে পারেন দাদা।” আজ অর্থাৎ সোমবার সকালে সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করতে গঠন করা হয়েছিল নয়া মেডিকেল বোর্ড। আর তাতে ভিডিও কলের মাধ্যমে ছিলেন ভারতের জনপ্রিয় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি এবং আর কে পন্ডা। তাতে উপস্থিত ছিল মহারাজের পরিবারের সদস্যরাও। সেখানে সৌরভের শারীরিক পরিস্থিতির নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মেডিকেল বোর্ডের আলোচনার পর উডল্যান্ড হাসপাতাল এর সিইও রুপালি বসু জানিয়েছেন, গতকাল সিদ্ধান্ত নেয়া হয়েছিল সৌরভের বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে অর্থাৎ স্টেন্ট বসানো হবে। প্রসঙ্গত ইতিমধ্যেই একটি ধমনীতে স্টেট বসানো হয়ে গিয়েছে। তবে আজকে সৌরভের শারীরিক পরিস্থিতির কথা আলোচনা করার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে এখনই বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। প্রক্রিয়াটি কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এরপর কবে ওই বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে তা সৌরভের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। আগামী কয়েকদিনের মধ্যে বিশিষ্ট চিকিৎসকরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

সেই সাথে মহারাজের ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসু জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মহারাজ সৌরভ গঙ্গুলি এখন সুস্থ আছেন। তার অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছেন। তার বাড়ি ফেরার পর তার বাড়িতে যাবেন উডল্যান্ড হাসপাতালের চিকিৎসকরা। তার বাড়িতেই থাকে করা পর্যবেক্ষণে রাখা হবে। এখন নিয়মিত ওষুধ চলবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026