বিনোদন

ন্যায় বিচারের আশায় রাজ্যপালের দ্বারস্থ হলেন কঙ্গনা রানাউত

যখন শিবসেনার সঙ্গে সংঘাত তুঙ্গে, ঠিক তখনই কঙ্গনা তাঁর মোক্ষম চাল টি চাললেন। আজ রবিবার অভিনেত্রী কঙ্গনা রানাউত এবং তাঁর বোন রাঙ্গোলি রাজভবনে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়রের (Bhagat Singh Koshyari) সাথে দেখা করেছেন। রাজ্যপালকে ঘটনার সম্পূর্ণ বিবৃতি দেন কঙ্গনা। এদিন বিকেল ৪টে নাগাদ মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করার কথা থাকলেও, কঙ্গনা তাঁর বোন রঙ্গোলি চান্দেল তথা বর্তমান ম্যানেজারকে নিয়েই পৌঁছে যান।

ন্যায়বিচার পাওয়ার জন্যই কঙ্গনা রাজ্যপালের সঙ্গে দেখা করেন তা কঙ্গনার কথায় স্পষ্ট। এদিন কঙ্গনা জানান, “আমার সঙ্গে যে অন্যায় হয়েছে তা জানিয়েছি, আশা করি ন্যায়বিচার পাব। আমি কোনও রাজনীতিবিদ নই, সাধারণ নাগরিক হিসাবেই দেখা করেছি। আমি ন্যায়বিচার পেলে, দেশের অন্যান্য় মহিলাদেরও সিস্টেমের প্রতি আস্থা ফিরবে। উনি অভিভাবাক। আমি ভাগ্যবান, যে উনি নিজের মেয়ের মতো আমার কথা শুনেছেন।”

রবিবার সকাল পর্যন্ত শিবসেনা ও কঙ্গনার ঠাণ্ডা লড়াই চলে। যেখানে সঞ্জয় রাউত বিজেপি সরকারকে কোণঠাসা করে বলেন, “এটা দুঃখজনক, যে কঙ্গনা মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করেন, তাঁকেই মহারাষ্ট্রের প্রধান বিরোধী দল সমর্থন দিচ্ছে”। পাল্টা জবাবে কঙ্গনা বলেন, ” ”ওয়াও! এটা দুর্ভাগ্যজনক যে, বিজেপি এমন একজনকে সুরক্ষা দিচ্ছে যে মাদক ও মাফিয়া পর্দা ফাঁস করেছে। তার পরিবর্তে বিজেপির উচিত ছিল, শিবসেনার গুন্ডারা যাতে আমার মুখ ভেঙে দেয়, ধর্ষণ করে বা প্রকাশ্যে গণপিটুনি দেয়, সেটা করতে দেওয়া। তাই না সঞ্জয়জী? একজন মহিলা যে মাফিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাঁকে সুরক্ষা দেওয়ার সাহস হয় কী করে ওদের?”

রাজ্যপালের সঙ্গে সাক্ষাত-এর পর কঙ্গনা জানান, “আমি ভাগ্যবান যে রাজ্যপাল আমার কথাগুলো তাঁর নিজের কন্যার মতো শুনলেন।” কঙ্গনা এও বলেন, ” আমি যেই অমানবিক আচরণ এর শিকার হয়েছি তার ন্যায় বিচার চাই” চলুন শুনে নিই কঙ্গনার মুখ থেকেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026