রাজ্য

শুধু ‘রাক্ষসী’ নয়, মমতাকে ‘রক্তখেকো রাক্ষসী’ বলে কটাক্ষ অভিনেত্রী কঙ্গনার

ইনস্টাগ্রামে মমতা বন্দোপাধ্যায় কে নিয়ে এবারে অত্যন্ত খারাপ মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং প্ররোচনামূলক পোস্ট করার জন্য টুইটার থেকে বিতাড়িত হয়েছিলেন কঙ্গনা। তবে, চুপ করে থাকবেন এরকমটা তো হয়না। কঙ্গনা রানাওয়াত কখনো চুপ করে থাকার মানুষ নয়। টুইটার থেকে বের করে দেওয়া হয়েছে কিন্তু ইনস্টাগ্রাম থেকে এখনো পর্যন্ত বের করে দেওয়া হয়নি। তাই এবারে ইনস্টাগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী কঙ্গনা।

বাংলার মুখ্যমন্ত্রী কে সরাসরি রক্তখেকো রাক্ষসী বলে উল্লেখ করেছেন কঙ্গনা রানাওয়াত। টুইটার তো ছিলই এবার ইনস্টাগ্রামের চূড়ান্ত অবমাননাকর কমেন্ট করেছেন অভিনেত্রী। আর এই প্রথম কিন্তু নয় বৃহস্পতিবার থেকেই মমতাকে নিশানা করে একের পর এক নজিরবিহীন আক্রমণ করে চলেছেন কঙ্গনা রানাওয়াত।

মমতার ছবি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করে তাকে কন্ট্রোভার্সি কুইন হিসেবেও সামনে নিয়ে আসছেন বলিউডের কুইন। বারংবার তার বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করে যাচ্ছেন কঙ্গনা রানাওয়াত। অন্যদিকে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল।

ইনস্টাগ্রম স্টোরিতে সেই এফআইআর এর কপি পোস্ট করে কঙ্গনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে রক্ত খেকো রাক্ষসী মমতা হিসেবে চিহ্নিত করেছেন। এছাড়াও কঙ্গনার অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার নিজের ক্ষমতা দিয়ে আটকে রাখার চেষ্টা করছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026