জ্যোতিষ

আজ ৯ই মে, জেনে নিন কোন রাশিতে কী সুফল আছে

আজ ৯ই মে (২৫শে বৈশাখ) রবিবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার দিনটি বেশ সুখকর হবে। নতুন অফিসে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ভালো চাকরিতে অন্য জায়গায় বদলি হতে পারে। মন দিয়ে কাজ করুন।

বৃষঃ আজ আপনার বাড়িতে প্রিয়জনের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুনঃ আপনার দিনটি বেশ শুভ। লটারির টিকিট কেটে থাকলে জিততে পারেন। লটারির অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। দিনটি বেশ ভালোই কাটবে।

কর্কটঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর হবে। অফিসে ভালো কাজের জন্য সম্মান প্রাপ্তি হতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। আয় বৃদ্ধি হবে।

সিংহঃ আজ আপনার দিনটি খুব একটা সুখকর নয়। ব্যবসায়ে শত্রুর সংখ্যা বাড়তে পারে। ব্যবসায়ে কোনো রকম ক্ষতি হতে পারে। দেখে শুনে বন্ধু নির্বাচন করুন।

কন্যাঃ আজ আপনার দিনটি বেশ শুভ। ভালো বন্ধুর সান্নিধ্য পেতে পারেন। বন্ধুর সাথে ভালো সময় কাটান। ঘুরতে যেতে পারেন। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনার কোনো প্রতিবেশীর সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে সব বিবাদ মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

বৃশ্চিকঃ আজ আপনার জন্য আনন্দের সংবাদ আসতে পারে। নতুন চাকরির খোঁজ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। দিনটি বেশ ভালোই কাটবে।

ধনুঃ আজ আপনার কাজের চাপে মানসিক ক্লেশ দেখা দিতে পারে। ঠান্ডা মাথায় সমস্ত কঠিন সিদ্ধান্ত নিন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মকরঃ আজ আপনি কোনো জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারেন। ফেলে না রেখে ভালী ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

কুম্ভঃ আজ আপনার টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে। বিনা কারণে বাজে খরচ করবেন না। আজ ধননাশ হওয়ার প্রবল সম্ভাবনা কাজেই লটারি, বাজি, জুয়াখেলা থেকে বিরত থাকুন

মীনঃ আজ রাস্তায় আপনার সাথে কোনো পথ দুর্ঘটনা হতে পারে। দেখে শুনে রাস্তা ঘাট দিয়ে যাতায়াত করুন। চোখ কান খোলা রাখুন। দিনটি খুব একটা ভালো নাও যেতে পারে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026