আন্তর্জাতিক

দিলীপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি অধিগ্রহণ শুরু করল পাক সরকার

অনেকদিন ধরেই চলছিল কথা। শেষ পর্যন্ত বলিউড এভারগ্রীন অভিনেতা দিলীপ কুমার ও রাজ কাপুরের বাড়ি অধিগ্রহণ করে নিল পাকিস্তানের পাখতুনখাওয়ার সরকার। কিছুদিন আগে থাকতে কথা হলেও বর্তমানে সেই বাড়ি অধিগ্রহণ করা হয়েছে। তবে এই বাড়িতে কোন বাণিজ্যিক সম্পত্তি তৈরি হচ্ছে না। বরং বলা যেতে পারে বলিউডের দুই এভারগ্রীন নায়কের শৈশবকালের বাড়িতে পাকিস্তান সরকার একটি সংগ্রহশালা বানাবে যার মাধ্যমে পাকিস্তানবাসী সারা জীবন দুই কিংবদন্তি বলিউড অভিনেতার কথা মনে রাখতে পারে। এই দুটি বাড়ি পাকিস্তানের পুরাতত্ত্ব বিভাগ অধিগ্রহণ করেছে। তারা জানিয়েছে যে ঈদ মিটলে বাড়ি সংস্কারের কাজ শুরু হবে।

বর্তমান কাপুর ফ্যামিলির বাড়ীর মালিক আলী কাদার। অভিযোগ উঠেছিল যে তিনি বারংবার কাপুর ফ্যামিলি বাড়ি বিক্রি করতে চাইছেন। অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বলেছেন আমি প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরেছি যাতে দুই অভিনেতার বাড়ির দায়িত্ব নিক সরকার। এমনকি কাদার দুটি বাড়ির জন্য ২০০ কোটি টাকা অব্দি দিতে রাজি ছিল। কিন্তু পাকিস্তানের আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট মাত্র ২ কোটির বেশি কিছু টাকা দিয়ে বাড়ি কিনে নিয়েছে। তারা সেখানে একটি সংগ্রহশালা বানাবে যার কাজ শুরু হবে ঈদের পর থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিলীপ কুমার ওরফে মহম্মদ ইউসুফ খান ১৯২২ সালের ১১ ডিসেম্বর অবিভক্ত ভারতের কিসসা খাওয়ানি বাজারে জমিদার তথা ফলের ব্যবসায়ী লালা গুলাম সারওয়ার খানের ঘরে জন্ম গ্রহণ করেন। তার ঠিক দুই বছর পর ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর ঠিক তার পাশের কাপুর হাভেলিতে জন্ম হয় রাজ কাপুরের। প্রায় সমবয়সী ছিলেন দুই তারকা। তারা দুজন একসাথে বড় হয়েছিল এবং পরবর্তীকালে সেই বন্ধুত্ব বলিউডের সেরা জুটি হয়ে ওঠে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026