পলিটিক্স

তাড়কা রাক্ষসীর পর এবারে মমতাকে ‘মাফিয়া’ বলে আক্রমণ, কঙ্গনার নতুন পোস্ট বিতর্কের ঝড়

আবারো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। সেই বৈঠকের একটি ছবি তুলে ধরে এবারে সেই বৈঠকটি সরাসরি মাফিয়াদের বৈঠক হিসেবে দেগে দিলেন কঙ্গনা রানাওয়াত। তিনি তার ফেসবুক পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি ভন্ড হিসেবেও উল্লেখ করেন। কঙ্গনার এই মন্তব্যের পর সভাপতি চাঞ্চল্য ছড়িয়েছে নেট দুনিয়ায়।

তবে কঙ্গনা রানাওয়াত এই প্রথমবারের জন্য মন্তব্য করছেন এরকমটা নয়। এর আগেও বঙ্গ নির্বাচন এবং তার পরবর্তী সময়ে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাউত। বাংলাদেশী এবং রোহিঙ্গারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় শক্তি বলে উল্লেখ করেছিলেন কঙ্গনা রানাউত। তিনি বলেছিলেন, ” যার ট্রেন দেখছি তাতে বাংলার হিন্দুরা মেজরিটি তে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরিব আর বঞ্চিত। ভালো, আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে। ” এরকম মন্তব্য করার কারণেই আগেও সমালোচিত হয়েছিলেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন’ কঙ্গনা রানাওয়াত।তার টুইটার অ্যাকাউন্ট পর্যন্ত সাসপেন্ড হয়ে যায় এই সমস্ত মন্তব্যের কারণে। উস্কানিমূলক মন্তব্যের জন্য একাধিক মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে।

কিন্তু টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবার পরেও এখনো তার মন্তব্য কিন্তু শেষ হয়ে যায়নি। তিনি এবারে কাজে লাগাতে শুরু করেছেন ফেসবুক এবং ইনস্টাগ্রাম কে। ফেসবুক পোস্টে আবারো বাংলার মুখ্যমন্ত্রী কে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন কঙ্গনা রানাউত। আর এই মন্তব্যের পরে আবারও তার পোস্ট নিয়ে জল্পনা এবং সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেট মাধ্যমে।

প্রসঙ্গত, কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার এবং জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে দেখা করেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী লোকসভা নির্বাচনে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন আসতে চলেছে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আকতার বলেন, “কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ কথা নয় কিন্তু দেশে পরিবর্তন আসাটা আসল ব্যাপার। আমি মনে করি আগামী লোকসভা নির্বাচনে দেশের সার্বিক পরিস্থিতি বদলানোর জন্য পরিবর্তন নিয়ে আসা দরকার। তাহলেই দেশের গণতান্ত্রিক পরিস্থিতি আরও উন্নত হবে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026