দেশ

মাত্র ২১০ টাকা বিনিয়োগ করলে প্রতিমাসে ৫,০০০ টাকা দিচ্ছে এই সরকারি স্কিম, জানেন এই স্কিমের ব্যাপারে?

আপনিও কি নিজের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত চিন্তিত? ভবিষ্যতের জন্য আগে থেকে প্ল্যান করে রেখে দিতে চান? তাহলে সরকারি এই স্কিম আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন স্কিম আনা হয়েছে যার নাম হল অটল পেনশন যোজনা। এই স্কিম যদি আপনি গ্রহণ করেন তাহলে অত্যন্ত কম খরচেই প্রতিমাসে গ্যারান্টি পেনশন পেয়ে যাবেন। তার পাশাপাশি, থাকবে ভবিষ্যতের সুরক্ষা। অটল পেনশন যোজনায় যদি আপনি টাকা রাখেন তাহলে ৬০ বছর পর থেকে ১ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে গ্যারেন্টি পেনশন পেয়ে যাবেন।

তবে এই স্কিমে টাকা জমা দেওয়ার জন্য কিছু বিশেষ অর্থ রয়েছে যা আপনাকে পূরণ করতে হবে। আপনাদের জানিয়ে রাখি ৪০ বছর বয়স পর্যন্ত দেশের যেকোনো নাগরিক আবেদন করতে পারবেন। যদি আপনি এখানে ছয় মাসে মাত্র ১২৩৯ টাকা ইনভেস্ট করেন তাহলে রিটারমেন্ট এর পরে প্রতিমাসে পেনশন পেয়ে যাবেন আজীবন। প্রতি মাসে আপনাকে পেনশন দেওয়া হবে ৫০০০ টাকা করে। অর্থাৎ আপনি বছরে ৬০,০০০ টাকা গ্যারান্টিড পেনশন পেয়ে যাবেন। প্রতিমাসের নির্দিষ্ট সময়ে আপনার কাছে পেনশন পৌঁছে যাবে। পাশাপাশি আয়করের সেকশন 80ccd অনুযায়ী আপনাকে ট্যাক্সের ছাড় দেওয়া হবে।

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, যদি কেউ ১৮ বছর বয়সে এই যোজনার সঙ্গে যুক্ত হয় এবং প্রতিমাসে ৫০০০ টাকা করে পেনশন গ্রহণ করতে চায় তাহলে প্রতি মাসে তাকে দিতে হবে ২১০ টাকা করে। অর্থাৎ প্রতি ৬ মাসে দিতে হবে ১২৩৯ টাকা। আর যদি ১,০০০ টাকা পেনশন নিতে হয় তাহলে ১৮ বছরে ইনভেস্টমেন্ট শুরু করলে আপনাকে প্রতি মাসে ৪২ টাকা করে জমা করতে হবে এই স্কিমে।

যদি আপনি চান তাহলে ৩৫ বছর বয়সেও যোগ দিতে পারেন এই স্কিমে। তবে সেক্ষেত্রে যদি আপনাকে প্রতিমাসে ৫,০০০ টাকা পেনশন নিতে হয় তাহলে ২৫ বছর পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর ৫,৩২৩ টাকা জমা করতে হবে। যদি আপনি সেই টাকা ঠিক সময়মতো জমা করতে পারেন তাহলে আপনার কাছে ৫,০০০ টাকা প্রতিমাসে পেনশন আসবে। তবে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনি ১৮ বছর বয়সে যোগদান করেন তাহলে কিন্তু আপনার সুবিধা বেশি। কারণ যদি আপনি ১৮ বছর বয়সে যোগদান করেন তাহলে আপনাকে এই যোজনায় যুক্ত হতে গেলে ১.০৪ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। কিন্তু যদি আপনি ৩৫ বছর বয়সে যোগদান করেন তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে ২.৬৬ লক্ষ টাকা। ফলে যদি আপনি আগে ইনভেস্ট করা শুরু করেন তাহলে আপনি অনেক কম খরচে আপনার ভবিষ্যৎ আরো বেশি সিকিউর করে নিতে পারবেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026