নিউজ

‘বছর ছাব্বিশ আগে’…..স্মৃতির পাতা ওল্টালেন বলিউড অভিনেতা মিলিন্দ

বয়স যে শুধুমাত্রই একটা সংখ্যা, তা বলিউডে কিছু লেজন্ডকে দেখলে বোঝাই যায়। ক্যালেন্ডারে দিন বাড়ছে, এই অভিনেতা ততই নিজেকে আরো এভারগ্রিন করে তুলেছেন। নিজের হট ছবিতে তিনি প্রমাণ করেছেন বলিটাউনের সর্বকালীন হার্টথ্রব তিনি। ইনি হলেন মিলিন্দ সোমন। যেমন রুপবান তেমনই গুণমান। একাধারে অভিনেতা ,সুপারমডেল, প্রযোজক ও সর্বোপরি একজন ফিটনেস ট্রেনার। এক কথায় মিলিন্দকে বলা যায় ফিটনেস ফ্রিক।

মিলিন্দ বয়স যতই বাড়ুক তবু বাড়িতে থাকতে পছন্দ করেননা। নিজের স্ত্রী অঙ্কিতাকে সঙ্গী করে শহর থেকে আরেক শহর, বিভিন্ন দেশে, সমুদ্রসৈকতে,পাহাড়ে ছুটে বেড়ায়। আর সেই ভ্রমণের নানান মুহূর্তের ছবি ও ভিডিও সবসময় শেয়ার করে থাকেন। দেশের অন্যতম ‘ফিটনেস আইকন’ তথা সুপারমডেল হিসেবে মিলিন্দের নাম আগে আসবে। সোশ্যাল মাধ্যমে প্রায়ই নিজের ফিটনেস ভিডিও পোস্ট করে জনসাধারণকে স্বাস্থ্য ও শরীরচর্চার ব্যাপারে অনুপ্রাণিত করেন। আজ ও ৫৫ এর মিলিন্দ বহু রমণীর ক্রাশ। জানা গিয়েছে এবারেও এম টিভির রিয়ালিটি শো সুপার মডেল অফ দ্য ইয়ারের দ্বিতীয় সিজনে বিচারকের আসনে মালাইকা অরোরা ও অনুষা দান্ডেকরের পাশাপাশি মিলিন্দ ও থাকবে।

এত কাজের মাঝে নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে বেশ সক্রিয়। তবে এবার নিজের একটি ছবি শেয়ার করলেন। বর্তমানে অনেক অভিনেতা – অভিনেত্রী পুরোনো ছবির সাথে নতুন ছবি শেয়ার করে থাকেন। মিলিন্দ ও গা ভাসালেন। মিলিন্দ একটি ছবি শেয়ার করে স্মৃতিচারণা করলেন এই জনপ্রিয় মডেল। এই পোস্টে দেখা যাচ্ছে দুইরকম মিলিন্দকে।

কেমন ছিলেন এখন আর তখন? একটি তাঁর এখন ৫৫ এর সাম্প্রতিক ছবি আর অন্যটি মেড ইন ইন্ডিয়া গানের বয়স ২৬ এর ছবি। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৬ বছর পর… সময় ছুটছে’। মিলিন্দের র এখনকার এই বলিষ্ঠ চেহারা দেখে হতবাক অনুরাগীরাও । অভিনেতাও ছবি পোস্ট করতেই তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু এবং সহকর্মী আর অনুরাগীরাও ছবির কমেন্টে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই ছবি।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026