বিনোদন

‘আমি তো ক্যান্সার পেশেন্ট, অপারেশনের রুগী’ সব্যসাচীকে বারবার শোনান অভিনেত্রী! কিন্তু কেন?

নতুন বছরের শুরুর দিকেই বিরাট ঝড় বয়ে গিয়েছে দুজনের জীবনে। দুজনে লড়ছে কঠিন লড়াই। একজন শারীরিক তো অন্যজন মানসিক ভাবে। হ্যাঁ ঠিক ধরেছেন ঐন্দ্রিলা আর সব্যসাচীর কথা বলছি। কঠিন সময়ে প্রেমিকাকে ছেড়ে নয় বরং আগলে রেখেছেন সকলের প্রিয় বামাক্ষ্যাপা ওরফে সব্যসাচী। গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যান্সারে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। প্রথমে জানা গিয়েছিল অভিনেত্রীর ফুসফুসে টিউমার ধরা পড়ে, পরে জানা যায়, তাঁর শরীরে ফিরে এসেছে ক্যানসার। ঐন্দ্রিলার এই লড়াইতে ছায়া সঙ্গী আছেন সব্যসাচী। ভালবাসা মানে পিছু হটা নয়, মুখ ফিরিয়ে নেওয়া নয়, বরং কাঁধে কাঁধ মিলিয়ে জীবনের যুদ্ধে পাশে চলার উদাহরণ হলেন সব্যসাচী।

দ্বিতীয় বার ক্যান্সারের খবর পেতেই হাসপাতালের মধ্যে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। সেই সময় সব্যসাচী অভিনয়ের কাজ ভুলে সব কিছু ছেড়ে প্রেমিকার কাছে ছুটে যান দিল্লি। এর পর পরিবার আর সব্যসাচীকে পেয়ে নতুন করে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন ঐন্দ্রিলা। গত পাঁচ মাস ধরে সেই লড়াই চলছে। আর এই লড়াতে রয়েছে অভিনেত্রীর কাছের মানুষেরা। মে মাসে ঐন্দ্রিলার ফুসফুসে বাসা বাঁধা ক্যানসারাস টিউমারটিকে নিখুঁত দক্ষতায় অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা।

ঐন্দ্রিলার শারীরিক নানান আপডেট ফেসবুকের সকল অনুরাগীদের বসঙ্গে ভাগ করে নেন সব্যসাচী। শুক্রবার রাতে প্রেমিকার আবার নতুন শারীরিক আপডেটই দিলেন শুধু তাই না বরং এক লড়াকুমেয়ের জীবনের একটা টুকরো ঝলকও তুলে ধরলেন। সব্যসাচী প্রথমেই জানান, চলতি মাসে ঐন্দ্রিলার ২৫ টা রেডিয়েশন চলেছে। গত শুক্রবার সেই রেডিয়েশন থেরাপি-র পর্ব শেষ হয়েছে। রেডিরেশনের পাশাপাশি এখনো কেমোথেরাপিও চলছে, সেটা জারি থাকবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। এর মাঝে চিকিৎসার জন্য বেশ কিছু ওষুধপত্রের অদলবদল ঘটে। এবং চিকিৎসার জন্য মাঝে কিছুদিন প্রচন্ড দুর্বল হয়ে পড়েন তিনি৷ এমনকি ওবিসি কাউন্ট অনেক কম থাকার ফলে শরীর অসার হয়ে গিয়েছিল।

বিছানা থেকে নেমে বাথরুম যাওয়ার মতন ক্ষমতা ছিল না অভিনেত্রীর। মায়ের সাহায্য ছাড়া কোনো কাজই করতে পারতেননা তিনি। তবে তাঁর বাবা এবং দিদি পেশায় ডাক্তার এবং মা পেশায় নার্সিং স্টাফ। এটাই অভিনেত্রীর জন্য এক বড় আশীর্বাদ, তা অভিনেতা আজ বোঝেন।

এদিন এই পোস্টে প্রেমিকা ঐন্দ্রিলার এক আবদারের কথাও ভালোবেসে লেখেন তিনি। জানান, কেমনভাবে ঐন্দ্রিলা এই শরীর নিয়ে ‘২ ঘন্টা ধরে ঘেমেনেয়ে বিরিয়ানি রান্না করে, দুই লেজওয়ালা সন্তানদের পিছনে দৌড়ানো বা ধরো ঘরের সব জিনিসপত্র মেঝেতে নামিয়ে আবার সেগুলো গুছিয়ে তুলে রাখা’ অবলীলায় করে বেড়াচ্ছেন ঐন্দ্রিলা। কিন্তু, ‘পৃথিবীর সব থেকে দুরহ, দুঃসাধ্য কাজগুলি, এই যেমন লাইটের সুইচটা বন্ধ করা, বা জানলা বন্ধ করা অথবা ধরো এক কাপ বোর্নভিটা খাওয়া। উরেব্বাবা, চোখে জল এসে যায় কষ্টে। যদি কিছু সব্যসাচী বলতে যান তো তিনবার তাঁকে শুনতে হয়। তখনই তিনি বলে ওঠেন, আমি তো একটা ক্যান্সার পেশেন্ট, অপারেশনের রুগী। একবার ইউটিউবে দেখো গো, আমার জীবনে কত কষ্ট’। 

জীবনে অনেক কষ্ট আছে তবে দুজনে নিজেদের
সম্পর্কের রসায়ন এখনো টক-মিষ্টি স্বাদে ভরা। এত শারীরিক কষ্টের মধ্যেও রসবোধটুকু হারিয়ে যেতে দেননি ঐন্দ্রিলা । সারাদিন শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটেন আর নিজের প্রেমিককে নানা মজার মজার খবর দেন । কোন পোর্টালে তাঁকে নিয়ে কী ভুল ভাল সংবাদ প্রকাশিত হল, তা নিয়ে তিনি মশকরাও করেন। কোনও ইউটিউব চ্যানেলে তাঁর শারীরিক সমস্যা নিয়ে অনেক ভুয়ো সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়েও হাসি-ঠাট্টা কমে না নায়িকার । বরং দিন যত যাচ্ছে প্রেমিকার সঙ্গে এমনই খুনসুটি, প্রেম, রাগ-অভিমানে দিন কাটছে সব্যসাচীর । সে কথাই ফেসবুকের ওয়ালে শেয়ার করলেন ‘বামাক্ষ্যাপা’ । এরপর অনুরাগীরাও সব্যসাচীর প্রশংসা করলেন।


  

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026