কেরিয়ার

শতাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়ার, চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুযোগ

চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ। একাধিক পদে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড। জানা গিয়েছে যোগ্য প্রার্থীদের এবং আগ্রহীদের অয়েল ইন্ডিয়া লিমিটেড নিযুক্ত করবে। অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার, অ্যাসিস্ট্যান্ট ফিটার, অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক, অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান, গ্যাস লগার, কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রিলিং রিগম্যান, অ্যাসিস্ট্যান্ট মেকানিক এবং ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড।

সর্বমোট 115 শূন্য পদের জন্য লোক নেওয়া হবে। তবে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন হবে। চুক্তিভিত্তিক পদে নিয়োগ করা হবে অয়েল ইন্ডিয়া লিমিটেড এর পক্ষ থেকে। প্রথমে ছয় মাসের জন্য নিয়োগ করা হবে। তারপর যদি কাজ ভাল হয়, পরীক্ষায় ভালো ভাবে উত্তীর্ণ হতে পারে এবং শারীরিক পরীক্ষা ঠিকঠাক থাকে তাহলে সেই কর্মীকে আরো ছয় মাসের জন্য রাখতে পারে অয়েল ইন্ডিয়া লিমিটেড। সুতরাং বলতে গেলে চুক্তির সর্বোচ্চ মেয়াদ হবে বারো মাস। চলুন জেনে নেওয়া যাক কোন কোন পদের জন্য কবে পরীক্ষা নেওয়া হচ্ছে।

walk-in-interview বা স্কিল পরীক্ষার দিন –

1. অ্যাসিস্ট্যান্ট ফিটার – 18 ই আগস্ট

2. অ্যাসিস্ট্যান্ট ওয়েল্ডার – 16 ই আগস্ট

3. গ্যাস লগার – 25 আগস্ট

4. অ্যাসিস্ট্যান্ট ডিজেল মেকানিক – 20 আগস্ট

5. ইলেকট্রিক্যাল সুপারভাইজার – 23 আগস্ট

6. অ্যাসিস্ট্যান্ট রিগ ইলেকট্রিশিয়ান – 30 আগস্ট।

7. কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট – 2 সেপ্টেম্বর

8. ড্রিলিং রিগ ম্যান – 8 সেপ্টেম্বর

9. কেমিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাম্প – 6 সেপ্টেম্বর

10. অ্যাসিস্ট্যান্ট মেকানিক – 13 সেপ্টেম্বর

সমস্ত পরীক্ষার দিন ঘোষণা করে দেওয়া হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউ এবং স্কিল পরীক্ষার দিন আপনারা নথিভুক্ত করতে পারবেন নিজের নাম। সকাল সাতটা থেকে সকাল এগারোটা পর্যন্ত নথিভুক্তিকরণ প্রক্রিয়া চলবে। এই পরীক্ষা নেওয়া হবে এমপ্লয়ি ওয়েলফেয়ার অফিস, নেহেরু ময়দান, অয়েল ইন্ডিয়া লিমিটেড, দুলিয়াজান অসমে।

আপনারা এই পরীক্ষার ব্যাপারে আরও সমস্ত কিছু জানতে অয়েল ইন্ডিয়া লিমিটেড এর অফিশিয়াল ওয়েবসাইট https://www.oil-india.com এ যেতে পারেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026