বিনোদন

ছোট্ট বিল্টুর সঙ্গে এখন-তখনের ছবি শেয়ার করে নস্ট্যালজিক ভাস্বর চট্টোপাধ্যায়

দেখতে দেখতে ১২ বছর কেটে গিয়েছে৷ আজ ও স্মৃতি টাটকা। দিন যতই হোক স্মৃতি থাকে তরতাজা। ২০০৯ থেকে ২০১৪, টানা পাঁচ বছর টেলিপর্দায় জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল স্টার জলসার ‘মা’ ধারাবাহিক। তিথি বসু মূল অভিনেত্রী হলেও অন্যান চরিত্রগুলিও বেশ হিট হয়। এই ধারাবাহিকে টেলি অভিনেতা আয়ুষ দাস বিল্টুর চরিত্রে অভিনয় করেছেন। আর বিল্টুর বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তবে মাঝে কেটে গিয়েছে অনেকগুলো বছর। সেদিনের সেই ছোট্ট খুদে আয়ুষ দাস আজ বেশ বড়।

‘মা’ ধারাবাহিক থেকে এখনও পর্যন্ত ভাস্কর-আয়ুষের সম্পর্ক অটুট। সময় বাড়ার সাথে সাথে স্নেহের বন্ধন আরও দৃঢ় হয়েছে এত বছরে। এখন দুজনে কাজ না করলেও যোগাযোগ বজায় রেখেছেন। আয়ুষের অভিভাবক হলেন ভাস্মর। ২০২১-এ ‘বিক্রম বেতাল’-এর শ্যুটিংয়ে ভাস্বরের সঙ্গে দেখা হয় আয়ুষের। যদিও দু’জনে আলাদা ছবিতে কাজ করছেন। তবুও সেটে একসাথে দেখা হতেই সেই মুহূর্ত ফ্রেমবন্দী করলেন। আয়ুষ শিশুশিল্পী হিসেবে অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন। বাবা হিসেবে অনেককেই পেয়েছেন আয়ুষ তবু অনস্ক্রিন বাবা হিসেবে এখনও পর্যন্ত সেরার তকমা দিয়েছেন ভাস্মরকে।

সম্প্রতি ‘মা’ ধারাবাহিকের পর্দার বাবা-ছেলের কেমিস্ট্রি ফের একবার উঠে এল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের নিজের সোশ্যাল মিডিয়ার পাতাতে।
অভিনেতা আয়ুষ দাসের সঙ্গে এখন-তখনের একটি ছবি শেয়ার করেছেন ভাস্কর। দুই অভিনেতাকে ফের এক ফ্রেমে দেখে অবশ্য আবেগপ্রবণ হয়ে পড়েন অনুরাগীরা। বর্তমানে ফিল্ম স্টাডিস নিয়ে স্নাতক স্তরের পড়াশোনা করছেন আয়ুষ। আর ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে অভিনয় করছেন আর ভাস্বর ‘ শ্রীকৃষ্ণ ভক্ত মীরা’তে ভৈরবনাথের চরিত্রে অভিনয় করছেন।

মা ধারাবাহিকের একটি ক্লিপ আর এখনকার একটা ছবি কোলাজ করে সেই ছবি শেয়ার করে নস্ট্যালজিক ভাস্বর লেখেন, ‘ওটা ২০১২ ছিল, এখন ২০২১। যদিও বন্ধন একই রয়েছে’। প্রথম ছবিটি ‘মা’ ধারাবাহিকের। সেই সময় আয়ুষ ছিলেন ক্লাস ২-এর ছাত্র। সেই সময় থেকেই নাকি আয়ুষ আর ভাস্করের খুব ভাল সম্পর্ক। এখন আয়ুষ অনেকটাই বড় হয়ে গিয়েছে। অভিনয়ের পাশাপাশি প্রথম বর্ষের ছাত্র। তবে সময় অতিবাহিত হলেও রিলের বাবা ছেলের সেই সম্পর্ক বিন্দুমাত্র পালটায়নি। আয়ুষ মা ধারাবাহিকের অভিনয়ের সময়ে নিজের আদো আদো গলায় ‘ভাস্কর আঙ্কেল’ বলে ডাকতেন সেই কথাও জানান অভিনেতা।  অনেকে এই ছবি দেখে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026