দেশ

আবারো সক্রিয় মাওবাদীরা, এই স্টেশন দখল নিয়ে বন্ধ করালো হাওড়া গামী ট্রেন চলাচল

শনিবার ভোরে বিহারের একটি প্রত্যন্ত রেলস্টেশনের দখল নিল মাওবাদী গোষ্ঠী। ঘটনার জেরে স্বভাবতই দিল্লি হাওড়া মেন লাইন প্রায় ঘণ্টা দুয়েকের জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। শনিবার ভোরে বিহারের জামুই জেলার চৌরা রেলওয়ে স্টেশন দখল করে মাওবাদীরা। সেখানে মাওবাদী আক্রমণের পরেই পরিস্থিতি আরো খারাপ হতে শুরু করে। পূর্ব রেলের তরফ থেকে তৎক্ষণাৎ বিভিন্ন স্টেশনে একাধিক দূরপাল্লার ট্রেন দাড় করিয়ে দেওয়া হয় বলে খবর।

মাওবাদী আক্রমণের খবর পাওয়া মাত্রই আধাসামরিক বাহিনী ঘটনাস্থলের দিকে এগোয়। কিন্তু পাহাড়ি এবং জঙ্গল সংলগ্ন এলাকা হওয়ায় মাওবাদীরা সেখান থেকে পালিয়ে যাবার সুযোগ পেয়ে যায়। বর্তমানে, আধা সামরিক বাহিনী স্টেশনের দায়িত্ব নিয়েছে। সমস্ত ট্রেন আবারো চলাচল করা শুরু করেছে। কিন্তু ভোররাত তিনটে ২০ নাগাদ থেকে ভোর ৫টা পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ ছিল। রেলের মুখ্য আধিকারিক রাজেশ কুমার জানিয়েছেন, সকাল সাড়ে পাঁচটার পরে হাওড়া মেল লাইন এ আবারো ট্রেন পরিষেবা সচল করা শুরু হয়। এখনো পর্যন্ত রেল লাইনে কোথাও বিস্ফোরক রাখা হয়েছে বলে খবর পাওয়া যায়নি। তবে আধাসামরিক বাহিনী বর্তমানে সেই এলাকা ঘিরে ফেলেছে। কোথাও কোন বিস্ফোরক রাখা হয়েছে কিনা, সেই বিষয়ে খতিয়ে দেখছে তারা।

রেলওয়ে আধিকারিকরা দাবি করেছেন, প্রথমে সশস্ত্র মাওবাদীরা সেই এলাকা ঘিরে ফেলে। মুহুর্তের মধ্যে পুলিশের মত ইউনিফর্ম পরা একজন স্টেশন মাস্টার বিনয় কুমারের ঘরে ঢুকে পড়েন। তারপরে তারা ট্রেন দাঁড় করানোর সিগন্যাল দেন। যদি তা না করেন তাহলে স্টেশন উড়িয়ে দেওয়ার মতো হুমকি দেন তারা।

পরবর্তীতে স্টেশনে মাওবাদী হামলার খবর পাওয়ার পরে ট্রেন বন্ধ রাখতে বাধ্য হয় পূর্ব রেলওয়ে। স্টেশন দখলের কথা উপর মহলে জানানোর জন্য আদেশ দেয় ওই মাওবাদী। পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে তারা সমস্ত যাত্রীদের বসে থাকার জন্য নির্দেশ দেয়। পুলিশের দাবি, তারা পৌঁছানোর আগেই মাওবাদীরা সেখান থেকে বেরিয়ে যায়। পুলিশ আরও দাবি করেছে, মাওবাদী দমনে বিরুদ্ধে সপ্তাহব্যাপী বন্ধের চতুর্থ দিনে এই কাণ্ড ঘটানো হয়েছে। এ বিষয়ে তেমন কোনো প্লানিং ছিল না বলেই মনে করছে পুলিশ।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026