বিনোদন

ফের বিয়ের মরশুম মুখোপাধ্যায় পরিবারে! ৪০ বছর পর ফের বর বেশে হ্যান্ডসাম গুনগুনের জ্যাঠাই, রইলো ভিডিও

বর্তমানে স্টার জলসার চ্যানেল টপার ধারাবাহিক ‘খড়কুটো’। সৌজন্য ওরফে বাবিন আর গুনগুনের দ্বিতীয়বার বিয়ের পর বেশ খুশির হাওয়া গোটা মুখোপাধ্যায় বাড়িতে। তাই জন্য ঘড়িতে সন্ধ্যে ৭.৩০ বাজলেই বাঙালি বসে যাচ্ছে টিভির সামনে ‘খড়কুটো’ চালিয়ে।টেলিভিশনের এই জনপ্রিয় জুটির ভালোবাসা-মাখা দৃশ্য আর মুখোপাধ্যায় পরিবারের একাত্মবোধ আর ভালোবাসা মন ছুঁয়ে যাচ্ছে দর্শকের। আর তাই তো এই ধারাবাহিক সারা বাংলার মা কাকিমার এত প্রিয়।

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’তে টি আর পি ধরে রাখতে ইতিমধ্যেই পরিচালক মশাই কিছুদিন ধরে একের এক নতুন টুইস্ট এনেই চলেছে।। কৌশিক আর পটকার যৌথ প্রয়াসে নানান নাটক আর টালবাহানার শেষে গুনগুন-সৌজন্যের দ্বিতীয় বিয়ে থেকে শুরু করে ফুলশয্যা সম্পন্ন হয়। তবে বাবিন আর গুনগুনের দ্বিতীয় বিয়ে দিয়ে মুখোপাধ্যায় পরিবারে শেষ বিয়ে নয়। এখনো আরো একটা বিয়ে বাকি আছে এই পরিবারে। মুখোপাধ্যায় পরিবারের দুই অভিভাবক জ্যাঠাই আর বড় মার বিয়ে। দুজনে ঝগড়া খুনসুটি করে বিবাহ জীবনে ৪০ বছরে পা দিলেন। আর এই বিশেষ দিন উদযাপন করবেনা গুনগুন তা কি হয়।

এক বিয়ে মিটতে না মিটতে ধারাবাহিকে এসে পড়েছে আর এক বিয়ের পর্ব। তাই নতুন বিয়ের মরশুম শুরু হতেই বাড়ির প্রত্যেকে মিলে বিয়ের তোড়জোড় শুরু করার কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।আর এই স্পেশাল দিনে গুনগুন আর বাকি সদস্যরা এই দিনে খাওয়া দাওয়াতে শুধু সীমাবদ্ধ রাখতে চায়না। এই দিন আরো জমজমাট আর স্মরণীয় করে তুলতে বড়মা আর জ্যাঠাইয়ের আবার বিয়ে দেওয়ার প্ল্যান শুরু করে দিয়েছে গুনগুন আর সৌজন্য। তাই জ্যাঠাইকে এই নতুন ধুতি, পাঞ্জাবি, আর মাথায় টোপর আর কপালে চন্দনের ফোঁটা দিয়ে একেবারে নতুন বরের মতো সাজিয়ে তুলেছে বাড়ির কুচো কাঁচারা।

আর জ্যাঠাইয়ের সেই হ্যান্ডসাম আর কুল লুক দেখে বাড়ির অনান্য সদস্যদের মতো বাড়ির বড় জামাই রূপাঞ্জনও বেশ উচ্ছ্বসিত। শ্বশুর মশাইয়ের সেই হ্যান্ডসাম লুক দেখে একেবারে প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছে জামাইমশাই। যতই জ্যাঠাই রুপাঞ্জনকে বকাবকি করুক তবু শ্বশুড়কে বড্ডো ভালোবাসে। শশুরকে দেখে জামাই বলে ওঠেছে, ‘ জ্যাঠাই একটা কথা কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। আমাদের কনের থেকে আমাদের বর কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। ওহহ কি লাগছে!’

আর জামাইয়ের মুখে নিজের দরাজ প্রশংসা শুনে চোখেমুখে হাসি আর লজ্জার দুই ছাপ ফুটে ওঠে জ্যাঠাইয়েরও। একগাল হাসি নিয়ে তিনিও গর্বেও বলে ওঠেন ‘এমন শ্বশুর ভক্ত জামাই লাখে একটা মেলে, তাই আমিও একটু একটু করে জামাই ভক্ত হয়ে উঠছি।’ এদিকে যখন একঘর জুড়ে জ্যাঠাইকে ঘিরে এমন হাসি, মজা চলছে অন্যদিকে তখন দেখা যাচ্ছে বড়মাকেও নতুন কনে সাজাতে ব্যস্ত পুটু পিসি আর অনান্য সদস্যরা। লাল টুকটুকে বেনারসী পরিয়ে নতুন বৌয়ের সাজে বড়মা লজ্জায় পড়ে গিয়েছে তবে বড়মার সাজ দেখার মতো। জ্যেঠাই আর বড়মার নতুন করে বিয়ে দেখার জন্য আগ্রহী দর্শকেরা।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026