Today Trending News

শনিবারের শনির প্রকোপ কাটাতে পারবেন দীপিকা, সারা, শ্রদ্ধা? NCB-র তলবের পরে কটাক্ষ কঙ্গনার

সুশান্ত সিং রাজপুতের অকাঙ্খিত মৃত্যুর পর বলিউড কুইন সরব হন। তিনিই সর্বপ্রথম বলিউডের ড্রাগ-কানেকশন নিয়ে মুখ খোলেন। নির্দিষ্ট কিছু নাম তিনি সর্বসমক্ষে প্রকাশও করেন এবং এনসিবি-র কাছে আবেদন করেন এই ব্যপারতি খতিয়ে দেখার। পরবর্তীতে রিয়া চক্রবর্তী তাঁর দোষ স্বীকার করার পর বেশ কয়েক্তি নাম এনসিবি-র হাতে আসে যার সুত্র ধরে তদন্ত চালায় এনসিবি। উঠে আসে ভারী ব্যক্তিত্বদের কিছু নামের তালিকা, যার মধ্যে রয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, রাকুল প্রীত সিং সহ আরও কয়েকজন।

শুক্রবার দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে জিজ্ঞাসাবাদ করবে এনসিবি এবং শনিবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর-সহ বলিউডের আরও এক অভিনেত্রী হাজির হবেন গোয়ান্দা সংস্থার অফিসে। অন্যদিকে এই প্রেক্ষাপটে কঙ্গনা রানাউত কটাক্ষ করেছেন, হায় রে, এখন নিশ্চয়ই সবাই আফশোস করছে যে সুশান্ত বেঁচে থাকলেই ভালো হতো, অন্তত মাদক নিয়ে এই ধরপাকড় শুরু হতো না।

কঙ্গনার পাশাপাশি অভিনেত্রী শার্লিন চোপড়া আরও একটি বিস্ফোরক দাবী করে বসলেন। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, “আমি ম্যাচের পরের পার্টিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি ক্রিকেটার, বলিউড সেলিব্রিটি সকলেই দম মারো দম করছিলেন। সবাই নাচ করছিলেন, ওদের সঙ্গে আমিও প্রচুর নাচানাচি করি। এত নেচেছিলাম যে হাঁপিয়ে যাই। এরপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাই। ওয়াশরুমের দরজা খুলতেই দেখি সুপারস্টারদের বউরা সাদা পাউডার (কেকেন) নিচ্ছেন। তারপর হেসে সেখান থেকে বের হয়ে আসি।”

উল্লেখ্য, এনসিবি হয়তো খুব শীঘ্র এই গুরু দ্বায়িত্ব এনআইএ NIA-র হাতে দিতে চলেছে। এখন দেখার বিষয় এই জল কোন দিকে গড়ায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026