নিউজ

সোমবার থেকে বাড়ছে রেকের সংখ্যা, বাড়ানো হবে শেষ মেট্রো ছাড়ার সময়ও

কলকাতা: দীর্ঘ লকডাউনের পর চলছে ‘আনলক ফোর’। নিউ নর্ম্যাল পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছে সকলে। এমন সময় রেল পরিষেবা এখনও পর্যন্ত বন্ধ থাকলেও কলকাতায় চালু হয়ে গিয়েছে মেট্রো পরিষেবা। সামাজ এর দূরত্ববিধি এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনেই মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে। আর এবার সেই পরিষেবা আরও একটু বাড়ানো হল। সোমবার থেকে বাড়ানো হচ্ছে মেট্রো রেকের সংখ্যা। এর পাশাপাশি শেষ মেট্রো ছাড়ার সময়ও বাড়ানো হবে এদিন থেকে।

জানা গিয়েছে, এখন ৫৫ আপ, ৫৫ ডাউন – মোট ১১০ টি ট্রেন চলে। কবে সোমবার থেকে মোট ১১৬টি ট্রেন চলবে। এ ক্ষেত্রে ৫৮ আপ, ৫৮ ডাউন ট্রেন চালানো হবে। এদিকে শেষ মেট্রো সন্ধে সাতটার বদলে দু’প্রান্ত অর্থাৎ কবি সুভাষ এবং নোয়াপাড়া থেকে সাড়ে সাতটায় ছাড়বে। ৭টার পর অর্থাৎ ৭:১০, ৭:২০ ও ৭:৩০-এ তিনটি বাড়তি ট্রেন চালানো হবে দুদিক থেকেই। ফলে দুদিক থেকেই শেষ মেট্রো অন্তিম স্টেশনে ঢুকবে রাত আটটার পর।

মেট্রোর রেক বাড়ানো এবং শেষ মেট্রো ছাড়ার সময়সীমা বাড়ানোর ফলে যাত্রীরা অতিরিক্ত সুবিধা পাবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। দীর্ঘ লকডাউনের পর সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনে যেভাবে মেট্রো পরিষেবা দেওয়া হচ্ছে, তাতে খুশি যাত্রীরা। এমনকি অফিস টাইমে অসম্ভব ভিড়কে এড়ানো সম্ভব হচ্ছে বলেও বেজায় খুশি সকলে।নিউ নর্ম্যাল পরিস্থিতিতে যখন ট্রেন পরিষেবা এখনও বন্ধ, তখন মেট্রো পরিষেবা চালু হওয়ায় অফিসে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা হচ্ছে যাত্রীদের। আর সোমবার থেকে যে সময়সীমা ও রেক বাড়ানো হবে, তাতে সকলে আরও বেশি সুবিধা পাবে বলে আশাবাদী কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026